‘‌মতুয়াদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে’‌, এসআইআর আবহে নয়া গাজর ঝোলালেন শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, মঙ্গলবার ১২ পাতার লেখা দেখেই সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তাতেই দেখা গিয়েছে নাম নেই বহু মতুয়ার। এই ঘটনা নিয়ে নাগরিকত্ব ইস্যুতে আতঙ্কে ভুগছেন মতুয়ারা। এমনকী তার জন্য আন্দোলনের পথে হেঁটেছে মতুয়াদের একাংশ। তবে আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করলেন অমিত শাহ। যদিও তাতে বিশ্বাস করতে পারছেন না মতুয়ারা। এটাকে নতুন গাজর ঝোলানো বলে মনে করছেন তাঁরা।

এদিকে বেশিরভাগ সময়টাই অনুপ্রবেশ নিয়েই কাটিয়ে দিলেন অমিত শাহ। অথচ মতুয়াদের নিয়ে একটি শব্দও খরচ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বরং সাংবাদিকরা প্রশ্ন করতেই অমিত শাহের জবাব, ‘‌মতুয়াদের কোনও ক্ষতি হবে না। কাউকে তাড়ানো হবে না। মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। কেউ ওদের ক্ষতি করতে পারবে না। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে। তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।’‌ এসআইআর আবহে যখন মতুয়াদের নাম বাদ যাচ্ছে তখন আগাম এমন কথা কেমন করে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?‌ উঠছে প্রশ্ন। কারণ মতুয়াদের এক লক্ষ নাম বাদ গেলে তা সহ্য করে নিতে হবে বলে জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুর নিজেই বলেছিলেন। আর অমিত শাহ সেটার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন।

অন্যদিকে মতুয়াদের নিয়ে নয়া টোপ দিলেন শাহ। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, ‘‌ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়। সেখানে ১ লক্ষ আমাদের লোক (মতুয়া) যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে। সহ্য করে নেওয়া উচিত। আর অমিত শাহ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে, কেউ ওদের ক্ষতি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না। তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।’‌

এছাড়া সাংবাদিকের প্রশ্নের জবাবে অমিত শাহ মতুয়াদের নিয়ে নতুন স্বপ্ন ফেরি করলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‌মতুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁরা ভারতের নাগরিক। এটা বিজেপির প্রতিশ্রুতি। তাঁদের কেউ ক্ষতি করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না।’‌ এটাই যদি সত্যি হয় তাহলে শান্তনু ঠাকুর বিপরীত কথা বলেছেন কেন?‌ উঠছে প্রশ্ন। নির্বাচন কমিশন যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি তাহলে এমন কথা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কেমন করে?‌ তাহলে কি অন্য কোনও পরিকল্পনা আছে?‌ উঠছে প্রশ্ন।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর