টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিরুপতিতে তিলক বর্মা, বৈকুণ্ঠ একাদশীতে কী প্রার্থনা করলেন?

বৈকুণ্ঠ একাদশীতে ভগবানের আশীর্বাদ চাইতে তিরুমালা তিরুপতিতে ভারতীয় ক্রিকেটের 'চার্মিং বয়' তিলক বর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভক্তি ভরে তিরুপতির আশীর্বাদ চাইলেন তরুণ ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈকুণ্ঠ একাদশীতে ভগবানের আশীর্বাদ চাইতে তিরুমালা তিরুপতিতে ভারতীয় ক্রিকেটের ‘চার্মিং বয়’ তিলক বর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভক্তি ভরে তিরুপতির আশীর্বাদ চাইলেন তরুণ ক্রিকেটার। বর্তমানে কোনও শুভ কাজে যাওয়ার আগে ভগবানের আশীর্বাদ নিতে ছুটছেন তারকারা। এটাই এখন ট্রেন্ড। সেই ট্রেন্ডে বাদ নেই ভারতীয় খেলোয়াড়রাও। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল স্ত্রীকে নিয়ে তিরুপতিতে গিয়েছিলেন টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে তাঁরা মন্দিরে পুজো দিয়েছেন। আর বেলা গড়াতেই আরও এক ক্রিকেটার গেলেন তিরুপতি মন্দিরে। এদিন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মার সঙ্গে তিরুপতির আশীর্বাদ নিলেন বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের সদস্য এবং প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার ভি. চামুণ্ডেশ্বর নাথও।

বৈকুণ্ঠ একাদশীতে তাঁরা বৈকুণ্ঠ দ্বারম পেরিয়ে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করেন এবং প্রার্থনা করেন। তিরুমালা তিরুপতি দেবস্থানমের কর্মকর্তারা তাঁদের দর্শনের ব্যবস্থা করে দেন। এবং পাহাড়ি মন্দিরে তাঁদের দর্শনের সুযোগ করে দেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতীয় ক্রিকেটারদের তিরুপতি দর্শন, বলতে বাকি রাখে না যে, বিশ্বকাপ জিততে কতটা মরিয়া তাঁরা। এসিসি এশিয়া কাপ শুরু হওয়ার আগেও, এই বাঁ-হাতি ব্যাটসম্যান এই বছরের আগস্টে ঐশ্বরিক মন্দিরেও গিয়েছিলেন। এবং ভগবানের আশীর্বাদেই তিনি গুরুত্বপূর্ণ ৬৯ রানের ইনিংস খেলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জেতান।

ভারতের হয়ে তিলকের সাম্প্রতিক খেলা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ. যেখানে তিনি মেন ইন ব্লুকে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান পরবর্তীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন, যা ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। যা ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে উভয় দলের জন্য প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে কাজ করবে। ভারত এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামবে, কারণ ২০২৪ সালে বার্বাডোসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়লাভ করেছিল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের দলের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পান্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিংহ, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষাণ (উইকেটরক্ষক)।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?