জাতীয় সংসদ নির্বাচন বয়কট আট দলের, ৩০০ আসনে মনোনয়ন জমা ২,৫৬৯ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বয়কট করল দেশের আট দল। ওই আট দল হল- -বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম। এছাড়া নিষিদ্ধ থাকার কারণে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বঘোষিত খুনি কর্নেল রশিদ ও ফারুক রহমানের ফ্রিডম পার্টি, পিডিপি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের তরফে কোনও মনোনয়ন জমা পড়েনি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ কথা জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। তিনি জানান, ৩০০ আসনের জন্য মোট ২,৫৬৯টি মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে বিভিন্ন দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ২,০৯১ জন আর নির্দল হিসাবে ৪৭৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।

গতকাল সোমবারই (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। এদিন ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মনোনয়ন ঝাড়াই-বাছাইয়ের কাজ। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে।

এবারের জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে ত্রিমুখী। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলি। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে রয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষের দলগুলি। তার মধ্যে যেমন রয়েছে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্রদের তৈরি জাতীয় নাগরিক পার্টি, তেমনই রয়েছে আল বদর পার্টি (এবি পার্টি), ইসলামী শাসতন্ত্র আন্দোলন, এলডিপি (অলি গোষ্ঠী)। ভোটের ময়দানে রয়েছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদের ভাই জিএন কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। নিষিদ্ধ থাকায় স্বাধীনতার পরে এই প্রথম ভোটে লড়তে পারছে না বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ। ইতিমধ্যেই দলটির সভানেত্রী শেখ হাসিনা, ভোটের দিন ভোট কেন্দ্রে না যেতে দেশের সাধারণ মানুষের কাছে আর্জি জানিযেছেন।

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?