‘যতক্ষণ ভক্ত ততক্ষণ মন্দির খোলা’, বছরের শুরুতে তারাপীঠে উপচে পড়া ভক্তসমাগম

বৃহস্পতিবার সকাল থেকে তারাপীঠ মন্দিরে উপচে পড়া ভক্তসমাগম। নতুন বছরের মঙ্গল কামনায় দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দিচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে ২০২৫। আরও এক বছর চলে গেল জীবন থেকে। শিখিয়ে দিয়ে গেল অনেক কিছু। তবে যাঁরা স্বপ্ন পূরণ হয়নি, তাঁদের জন্যে নতুন সুযোগ নিয়ে এসেছে ২০২৬। নতুন বছর। নতুন আশা। আবারও ভিন্ন স্বপ্ন দেখা। যাই হোক, বৃহস্পতিবার (১ জানুয়ারী ২০২৬) গোটা বিশ্ব মেতে উঠেছে নববর্ষ উদযাপনে। বাড়িতে রান্না বন্ধ, বাচ্চাদের পড়া বন্ধ। আজকের গোটা দিনটা শুধু ঘোরো ফেরো, মজা নাও। যদিও এটা বাঙালির কোনও ফ্যাস্টিভ্যাল নয়। কিন্তু তবুও নতুন বছরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে গোটা বাঙালী। আজ সকাল থেকেই বাংলার বিভিন্ন রাস্তাঘাটে জনমানবে কোলাহল। কলকাতার সকল দর্শনীয় স্থান, যেমন চিড়িয়াখানা, আলিপুর সেন্ট্রাল জেল, যাদুঘর, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া সকল জায়গায় দর্শকদের ভিড় উপ্‌চে পড়ছে। জায়গায় জায়গায় পিকনিক স্পটগুলিতে ভিড়।

সকাল থেকে পিকনিকের আনন্দে মেতেছেন আমবাঙালি। পাল্লা দিয়ে ভিড় মন্দিরগুলিতেও। দক্ষিণেশ্বর, কালীঘাট থেকে আদ্যাপীঠ, তারাপীঠ সব জায়গাতেই ভক্ত সমাগম। বোঝাই যাচ্ছে, মা তারার আশীর্বাদেই নতুন বছর শুরু করতে চলেছেন সবাই। তবে সকলের নজর টানছে তারাপীঠ শক্তিপীঠে। বৃহস্পতিবার সকাল থেকে তারাপীঠ মন্দিরে উপচে পড়া ভক্তসমাগম। নতুন বছরের মঙ্গল কামনায় দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দিচ্ছেন। ফুলের মালা, পুজোর ডালা নিয়ে মা তারার পুজো দিচ্ছেন ভক্তরা। পাশাপাশি আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা তারাপীঠ মন্দির চত্বর। বৃহস্পতিবার ভোর প্রায় ৩টের সময় মাকে স্নান করিয়ে মঙ্গল আরতির পর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঠাকুরের গর্ভগৃহ।

মন্দির কমিটির নির্ধারিত নিয়ম মেনেই ফুল ও প্রসাদের ডালা হাতে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন। পাশাপাশি ভক্তসমাগম বেশি হওয়ায় যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মা তারার বিশেষ ভোগে রাখা হয়েছে, ভাত, ডাল, সবজি, পোলাও, শোলমাছ পোড়া, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম মিষ্টি, পায়েশ এবং বলির পাঁঠার মাংস। আজ ভক্তদের জন্যে গোটা দিন গর্ভগৃহ খোলা রাখা হবে। দুপুর ১২ টায় বন্ধ ছিল মায়ের ভোগের জন্যে। আবার সন্ধ্যে ৬ টায় গর্ভগৃহ বন্ধ হবে মায়ের শীতল ভোগের জন্যে। সন্ধ্যা আরতির পরে আবারও গর্ভগৃহ খোলা হবে। যতক্ষণ ভক্তরা পুজোর লাইনে দাঁড়িয়ে থাকবেন। ততক্ষণ আজ মন্দির খোলা থাকবে। রাত ২ টা বাজলেও মন্দির খোলা থাকবে। নতুন বছরে যাতে সকল ভক্তরা পুজো দিতে পারেন তাই এই ব্যবস্থা করা হয়েছে। কাউকে নিরাশ করা হবে না। ইতিমধ্যেই লক্ষাধিক ভক্ত ছাড়িয়ে গিয়েছে তারাপীঠে। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড