রইল বাকি…, এবার জাতীয় নাগরিক পার্টি ছাড়লেন মিডিয়া সেলের প্রধান মুশফিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জামায়াতে ইসলামীর হাত ধরতে গিয়ে কার্যত জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব সঙ্কটের মুখে ফেলে দিয়েছেন দলের আহ্বায়ক। নতুন বছরের প্রথম দিনেই কয়েক ঘণ্টার ব্যবধানে দল ছাড়লেন দুই শীর্ষ নেতা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরেই দলের সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুহাম্মদ মুরসালীন। আর সন্ধ্যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। মিডিয়া সেলের পাশাপাশি তিনি এনসিপির যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বাধীনতা যুদ্ধের সময়ে গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া জামায়াতে ইসলামীর সঙ্গে জোট না করার অনুরোধ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছিলেন এনসিপির ৩০ নেতা। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের এক নম্বরে ছিলেন দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। যদিও ওই চিঠিতে কর্ণপাত করেননি জামায়াতের সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা নাহিদ ইসলাম। তিনি জামায়াতের সঙ্গে জোটের কথা ঘোষণা করেন।

ওই ঘোষণার পরেই দল ছাড়ার হিড়িক পড়ে যায়। এখনও পর্যন্ত এনসিপির ১০ শীর্ষ নেতা ইস্তফা দিয়েছেন। বেশ কয়েকজন দল না ছাড়লেও ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন। এদিন দল ছাড়ার কথা জানিয়ে ইস্তফাপত্রে মুশফিক লিখেছেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপটে জনগণের মধ্যে একটি তারুণ্যনির্ভর, মধ্যপন্থী, ভবিষ্যৎমুখী ও নতুন ধারার রাজনৈতিক দলের উত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে ব্যক্তিগত ও পেশাগত ঝুঁকি নিয়ে এই দলে যোগ দিয়েছিলাম। এই দলের অংশ হয়েই দীর্ঘ মেয়াদে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে অবদান রাখার সংকল্প গ্রহণ করেছিলাম। তবে সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০–দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।’

দলের মধ্যে যে গণতন্ত্র নেই তা উল্লেখ করে মুশফিক লিখেছেন, ‘দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বচ্ছতা, নতুন জোটসঙ্গীদের রাজনীতির ধরন এবং তাদের সঙ্গে জোট গঠনের সম্ভাব্য পরিণতি বিবেচনায় নিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ ভিন্ন পথে পরিচালিত হওয়ার সম্ভাবনাই প্রবল। দলের এই সিদ্ধান্তে যে সদস্যদের সমর্থন রয়েছে, তাঁদের অবস্থানের প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু এই বাস্তবতায় দলের পদে থেকে দায়িত্ব পালন করা আমার নৈতিক বিশ্বাস ও রাজনৈতিক দায়বদ্ধতার সঙ্গে আর সঙ্গতিপূর্ণ মনে করছি না।’ 

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?