Loading live market data...
Loading active stocks...
Connecting...

নয়া রেকর্ড বিগ বি’র, টানা ৩২ মিনিট গাইলেন গান, কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : একাধিক রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন অমিতাভ বচ্চন। দর্শকদের একের পর এক ধামাকা ছবি উপহার দিয়েছেন। এবার ৮৩ বছর বয়সে এসে নয়া রেকর্ড গড়লেন বিগ বি। শনিবার শেষ হতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতি ১৭ সিজন। গ্র্যান্ড ফিনালেতে গান, হাসি ও স্মৃতির এক জমকালো উদযাপন হতে চলেছে। সেটি টিভিতে দেখানোর আগে সোনি লিভ দুটি মজাদার প্রোমো প্রকাশ করেছে। সেখানে বিগ বি ও কমিডিয়ান কিকু শারদার রসিকতা দেখা গিয়েছে। টানা ৩২ মিনিট ধরে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে।

ওই প্রোমোতে দেখা গিয়েছে, সুপাস্টার অমিতাভ বচ্চনকে গান গাইতে। নিজের ছবির আইকনিক গানগুলোকে একটানা প্রায় ৩২ মিনিট ধরে গেয়েছেন তিনি। কৌন বানেগা ক্রোড়পতির মঞ্চে এটা একটা অনন্য মুহূর্ত। প্রোমোতে গানের শুরু হয়েছে ১৯৮১ সালের ‘সিলসিলা’ ছবির ‘রং বরসে’ দিয়ে। এরপরে ‘বাগবান’-র ‘হোরি খেল রঘুভেরা’, ‘তিসরি কাসাম’-র ‘চলত মুসাফির’, ‘লাওয়ারিস’-র মেরে আংনে মে গান গাইতে শোনা গিয়েছে তাঁকে।

এই প্রোমো প্রকাশ করে নির্মাতারা বলেছেন, বিগ বি-র চমকপ্রদ অভিনয় দেখুন। এই ফাইনাল জীবনের বিশেষ মুহূর্ত। এই প্রোমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। বচ্চনের সঙ্গীতের সঙ্গে কমেডিয়ান কিকুর মজাদার উপস্থাপনা আরও আকর্ষনীয় হয়ে উঠেছে। দ্বিতীয় প্রোমোতে দেখা গিয়েছে হট সিটে বসে রসিকতা করছেন কিকু। নিজের স্কুল জীবনের কথা বলেছেন তিনি। বলেছেন, স্কুলে শিক্ষক এ বি সি শেখাতে চাইলে, তিনি বলেছিলেন তিনি  কেবিসি শিখবেন। এই প্রোমো প্রকাশের পর দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সকলেই এটি দেখার জন্য উদগ্রীব।

 

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর