দক্ষিণে রবিবার ভোরে ৬টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা, সোমবার থেকে ঠান্ডা ফিরবে ফের চেনা ছন্দে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ভোরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হল।ঘন কুয়াশার চাদরে ঢাকবে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা। উত্তরে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং জেলায় কুয়াশার দাপট থাকবে।আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল বঙ্গে রাতের পারদ বাড়বে। ৩১ তারিখ রাতে ১১ ডিগ্রি পারদ ছিল ।শনিবার রাতে ১৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে রাতের পারদ। একইভাবে দিনের তাপমাত্রা গত ৭ দিন ধরে একটু করে বাড়তে বাড়তে ২৪ এর ঘরে পৌঁছাতে চলেছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান।

তিনি বলেন, কনকনে ঠান্ডা আপাতত সাময়িক বিরতি নিলেও রাজ্যে শীতের হালকা আমেজ বজায় থাকবে। পার্বত্য এলাকায় এখনও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম আছে। সোমবারের পর ফের দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত নিচে নামবে। সেই নেমে যাওয়া তাপমাত্রা আগামী প্রায় গোটা সপ্তাহ প্রায় একই রকম থাকবে। রবিবার ঘন কুয়াশার চাদরে ঢাকবে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং এর উঁচু জায়গায় শনিবার অথবা রবিবার ভোর রাতে হালকা তুষারপাত অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের সোমবারের পর থেকেই ফের বঙ্গে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করবে।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই ফের জমিয়ে ব্যাটিং শুরু করবে শীত। সোয়েটার, লেপ, কম্বল হাতের কাছেই রাখুন। ফের জাঁকিয়ে আসছে ঠাণ্ডা। দক্ষিণবঙ্গে(South Bengal) তাপমাত্রা যখন ১১-১২ ডিগ্রি থেকে ১৪-১৫ ডিগ্রিতে ঘোরা ফেরা করছে, তখন উত্তরবঙ্গের দার্জিলিঙে তাপমাত্রা ২-৩ ডিগ্রিতে রয়েছে। খুব জমিয়ে ঠাণ্ডা উপভোগ করছে উত্তরবঙ্গবাসী(North Bengal)। তবে সেখানে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময় যেসকল পর্যটকরা উত্তরবঙ্গে গিয়েছেন, তাঁরা চুটিয়ে মজা করছেন এই ঠাণ্ডায়।

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক