১২ জেলায় জঙ্গল এবং দুর্গম পাহাড়ি এলাকায় শুনানি কেন্দ্র চিহ্নিত করতে বিশেষ ছাড় দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গল এবং পাহাড়ি এলাকায় শুনানি কেন্দ্রে বিশেষ ছাড় দিল নির্বাচন কমিশন। বঙ্গের ১২টি জেলায় এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে শুনানি কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে। দুর্গম পাহাড়ি এলাকায় এবং জঙ্গল এলাকায় নির্দিষ্ট ডিএম ও বিডিও অফিসের বাইরেও ভোটারদের কথা মাথায় রেখে নিরাপদ স্থানে শুনানি কেন্দ্র(Heairing Center) গড়া যাবে। দেখা যাচ্ছে বঙ্গের বারটি এমন জেলা আছে যেখানে দুর্গম পাহাড় ও গভীর জঙ্গল পেরিয়ে জেলাশাসকের(DM) অফিস বা বিডিও(BDO) অফিসে যেতে হয়। সেইসব এলাকায় যদি শুনানি কেন্দ্র করা হয় সেক্ষেত্রে ভোটারদের অসুবিধা হতে পারে।

তাই ১২টি জেলায় দুর্গম এলাকায় থাকা জেলাশাসক অথবা বিডিও অফিসের বাইরে অন্য নিরাপদ স্থানে শুনানি কেন্দ্র গড়ার নির্দেশ কমিশনের। কারণ মাঝেমধ্যেই হিংস্র বাঘ অথবা হাতির আনাগোনা বাড়ে জঙ্গল এলাকায়। বর্তমানে শীত ও তুষারপাতের দরুন পাহাড়ের দূর্গম এলাকাগুলিতে যাতায়াত দুঃসাধ্য হয়ে গিয়েছে। তাই রাজ্যের অন্যান্য প্রান্তের মতো জেলা শাসক কিংবা বিডিও অফিসে শুনানি নয়। এই অফিসগুলোর বাইরে নিরাপদ স্থানে যেখানে ভোটাররা নিশ্চিন্তে নিরাপদে শুনানি কেন্দ্রে হাজির হতে পারবেন সেই রকম বিল্ডিং ব্যবহার করা যেতে পারে বলে অনুমতি দিল কমিশন।এদিকে,ECI জানিয়েছে, DEOকে অধিকার দেওয়া হচ্ছে আইনত পদক্ষেপ নেওয়ার ERO AERO দের বিরুদ্ধে। এবং এবিষয়ে ২ ERO, ২ AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর-এর বিরুদ্ধে থানায় FIR দায়ের করতে বলা হয়েছে। যাদের বিরুদ্ধে ভুয়ো নাম তোলার অভিযোগ রয়েছে। পূর্ব মেদিনীপুরের ময়না ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের। এর আগে এবিষয়ে রাজ্যের চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিল কমিশন। এবং সেটি না মানায় দিল্লিতেও ডাকা হয়েছিল তাকে। এবিষয়ে সাসপেন্ডও করা হয়েছিল ERO এবং AERO কে। কিন্তু সাসপেন্ড করা হয়নি।

ভোটার লিস্টে কারচুপি, ২ ERO ও ২ AERO-কে আগষ্ট মাসে সাসপেন্ড করেছিল কমিশন। বারুইপুর সাসপেন্ড করা হয়েছিল বারুইপুর পূর্বের ERO দেবত্তম দত্ত চৌধুরী এবং ময়নার ERO বিপ্লব সরকারকে। পাশাপাশি সাসপেন্ড হয়েছিলেন বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল ও ময়নার AERO সুদীপ্ত দাস। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। এছাড়া দুই বিধানসভার ERO, AERO ও ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে FIR করতেও বলা হয়। কিন্তু রাজ্য সেগুলি মানেনি। এরপর চিফ সেক্রেটারিকে মনোজ পন্থকে ডেকে পাঠানো হয় দিল্লিতে।এরপরেও দেখা গেছিল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও উত্তর ২৪ পরগনার রাজারহাট – গোপালপুর বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ মিলেছিল। কিন্তু এবার এবিষয়ে কড়া সিদ্ধান্ত নিল কমিশন। তারা নির্দেশিকা জারি করে জানিয়ে দিল যে এর পর থেকে জেলাশাসক বা জেলা আধিকারিকের কাছে দায়িত্ব থাকবে FIR করার। এবং আগামীতে যদি কেউ এই আচরণ করে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেবে। অর্থাৎ আর রাজ্যের ওপর নির্ভর থাকবে না কমিশন। তারা নিজেরাই এবিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবেন।

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক