বাংলাদেশে সন্ত্রাসীদের দাপাদাপি! এবার যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় সন্ত্রাসীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বাংলাদেশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের শঙ্করপুরে আলমগীর হোসেন নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ওই হত্যার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি নেতৃত্বের অভিযোগ, জামায়াতে ইসলামীর মদতপুষ্ট সন্ত্রাসীরাই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘এদিন সন্ধ্যায় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসে ছিলেন বিএনপির ওয়ার্ড সম্পাদক আলমগীর হোসেন। ওই সময় আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতীকে তাঁকে ঘিরে ধরেন। মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁরাই আলমগীরকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গেই তাঁকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার পরেই এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা নিশ্চিত নয় পুলিশ। যশোর মডেল থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, ‘রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সন্ত্রাসীদের দাপাদাপি বাড়ছে। ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়, দিনেদুপুরে খুন, রাহাজানি, ছিনতাই জলভাত হয়ে দাঁড়িয়েছে। 

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩