হামলা চালিয়ে মাদুরোকে গ্রেফতারি  আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, দাবি মেয়র মামদানির

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনা বন্দি করেছে। তাঁদের বন্দি করে যুদ্ধ জাহাজে চাপিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে নিউইয়র্কে। সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, হামলা চালিয়ে মাদুরোকে গ্রেফতারি  আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনা যুদ্ধের সমান বলে অভিযোগ করেছেন মেয়র। তাঁর কথায় আন্তর্জাতিক আইনের সঙ্গে দেশীয় আইনও লঙ্ঘন করা হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে নিউইয়র্কের মেয়র লিখেছেন, কোনও দেশের শাসন ব্যবস্থা অন্যায়ভাবে পরিবর্তন করার চেষ্টা শুধেু সেই দেশের নাগরিকদের ওপরে প্রভাব ফেলে না। প্রভাব পড়ে নিউইয়র্কবাসীর ওপরেও। নিউইয়র্কে বহু ভেনেজুয়েলার মানুষ বসবাস করেন। তাঁরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি তথা আমেরিকার এক নম্বর দুশমন নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনা বন্দি করে অন্যত্র উড়িয়ে নিয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এও স্বীকার করেছেন, ‘ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ চার শহরে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘গ্রেফতার করার পরে মার্কিন সেনারা একটি হেলিকপ্টারে চাপিয়ে তাদের এক ঘাঁটিতে নিয়ে যায়। সেখান থেকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইয়ো জিমায় তোলা হয়েছে। দুজনকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাম্প এও দাবি করেছেন, এদিনের ভোরে মার্কিন সেনাবাহিনীর হামলায় একজন মার্কিনিও মারা যাননি।’

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বিমানবন্দর লক্ষ্য করে আতর্কিতে বিমান হামলা চালায় মার্কিন সেনা। বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়াও উড়তে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটির পাশাপাশি ফুয়ের্তে তিউনা সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়। এই সেনা ঘাঁটিতেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডেরা বেঁধেছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন হামলার পরেই দেশ জুড়ে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ওই জরুরি অবস্থা জারির কয়েক ঘন্টার মধ্যেই নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়