শেষকৃত্য সম্পন্ন হিন্দু প্রৌঢ় খোকন দাসের, গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। সংখ্যালঘুদের ওপরে হামলা ক্রমাগত বেড়েই চলেছে। হিন্দু যুবক দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারার পরে আরও এক হিন্দু খোকন দাসকেও খুন করেছে ইসলামি জঙ্গিরা। শনিবার গভীররাতে খোকন দাসের দেহ নিয়ে আসা হয় বাড়িতে। তারপরেই পারিবারিকভাব নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাড়ির উঠোনেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বর্ষবরণের রাতে বাংলাদেশে ফের আক্রান্ত এক হিন্দু প্রৌঢ়। মারধর করে তাঁকে জ্বালিয়ে মারার চেষ্টা করেছিল ইসলামি জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন শরীয়তপুরের ডামুড্যার ওই ব্যবসায়ী। শনিবার ওই হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। সারাদিন ডামাডোলের পরে অবশেষে শনিবার রাতে দেহ এসে পৌঁছায় বাড়িতে। দেহ দেখে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। ৪ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের ধরতে না পারায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।  এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে পদ্মাপারে। খোকন চন্দ্র দাস উপজেলার কেউরভাঙা বাজারের ওষুধ ব্যবসায়ী ও ব্যাঙ্কের এজেন্ট হিসাবে কাজ করতেন।

মৃত্যু আগে আহত অবস্থায় খোকন এই হামলা নিয়ে দুজনের নাম বলেছিলেন। একজন কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) এবং দ্বিতীয়জন সামছুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১)। পুলিশ প্রাথমিক তদন্তে ওই ঘটনায় অংশ নেওয়া আরেকজনের নাম জানতে পারে। ওই ব্যক্তি স্থানীয় শহিদ সর্দারের ছেলে পলাশ সর্দার (২৫)। এদের কাউকেই এখনও ধরা যায়নি। তাই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহমাদ রবিউল হক বলেন, ‘কেউরভাঙ্গা বাজারের ব্যবসায়ী খোকন চন্দ্র দাস ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আমরা ঢাকার শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ রাখছি। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে দেহ তুলে দেওয়া হবে। আর ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা করছে পুলিশ।’

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩