ভোট থেকে সরে দাঁড়ান, বিএনপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হল বিএনপি প্রার্থীকে। কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। এবার তাঁকে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে বাড়িতে পাঠানো হল সাদা থান। বিএনপি প্রার্থী সরে না দাঁড়ালে তাঁর অবস্থা হবে ‘শরীফ ওসমান হাদির মতো। হুঁশিয়ারি দিয়েছে ‘ব্যাটালিয়ন-৭১’ নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী।

জানা গিয়েছে, এক অজানা ঠিকানা থেকে পোস্ট অফিসের মাধ্যমে বিএনপি প্রার্থীর বাড়িতে একটি চিঠি পাঠআনো হয়েছে। সেখানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তাঁর প্রাণনাশ হতে পারে। সেই হুমকির সঙ্গে একটি সাদা থানও পাঠিয়েছে ওই গোষ্ঠী। গত ২৩ ডিসেম্বর এই হুমকি চিঠি পাঠিয়েছে তারা। সেখানে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। বিএনপি ওই প্রার্থীকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলেও লেখা হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপি প্রার্থী। তিনি বলেছেন, পোস্ট অফিসের মারফত এসেছে চিঠি। কে বা কারা পাঠিয়েছে সেই বিষয়ে সঠিক ঠিকানা মেলেনি। এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা পাঠাতে পারে। হুমকি দিয়ে দুর্বল করা চেষ্টা চলছে। কিন্তু তিনি ভয় পাবেন না। এই বিষয়ে চিন্তিত হতে নারাজ  তিনি। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩