আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজেট পেশের আগেই ঘোড়ার লাফ সেনসেক্সে! চাঙ্গা শেয়ার বাজার

নিজস্ব প্রতিনিধি: কিছুক্ষণ বাদেই দেশের ২০২২-২৩ সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লক্ষ্য জনমুখী বাজেট। মাথায় রয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন, করোনা ধাক্কা কাটিয়ে দেশকে শোধরাতে কী দিশা দেখান অর্থমন্ত্রী সেই দিকেই তাকিয়ে আমজনতা। সঙ্গে আর্থিক সংস্কারের জন্য কী কী পদক্ষেপ নেয় মোদি সরকার, সেই দিকেই তাকিয়ে আমজনতা। সকাল ১১ টায় বাজেট পেশ হবে সংসদে। তার আগেই শেয়ার বাজার খুলতেই ঘোড়ার লাফ দিল সেনসেক্স। বাজেট পেশের আগে চাঙ্গা শেয়ার বাজার। প্রায় ৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। দুশো পয়েন্ট বৃদ্ধি নিফটিতেও।

গত সপ্তাহে শেয়ার হাজারে টালমাটাল চলছিল। কখনও উত্থান ও পতন দেখাই গিয়েছে। কিন্তু সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করে। মোদি সরকারের উপর আস্থা রেখেই বাড়তে থাকে শেয়ার বাজারের সূচক। সোমবার এক ধাক্কায় অনেকটাই চাঙ্গা হয়ে ওঠে শেয়ারবাজার। যার ফলে ফের ৫৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায় সেনসেক্স। ৮১৩ দশমিক ৯৪ সূচক বেড়ে ৫৮ হাজার ১৪ দশমিক ১৭ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। পাশাপাশি চাঙ্গা হয় নিফটি-ও। ২৩৭ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে নিফটি দাঁড়ায় ১৭ হাজার ৩৩৯ দশমিক ৮৫ পয়েন্টে। মঙ্গলবার সকালেই সেনসেক্স ৫৯ হাজারের ঘরের দিকে এগিয়েছে। নিফটি রয়েছে ১৭,৫৫০।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ