সমবায়ে জিতেই তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : সমবায় নির্বাচনে বিজেপির জয়ের পরেই নন্দীগ্রামে ছড়াল উত্তেজনা। তৃণমূলের কোর কমিটির সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

নন্দীগ্রামে গাঙড়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এই সমবায় দখল করেছে বিজেপি। সমবায় দখল করার পরেই তৃণমূল ব্লকের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই দুজনকে আটক করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

সূত্রের খবর নন্দীগ্রামে গাঙড়া সমবায় নটি আসনে নির্বাচন হয়েছে। সেখানে নটি আসনেই জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। করা নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। ভোটের পর ফল ঘোষণা করে জানা গিয়েছে নটি আসনেই জয় পেয়েছে গেরুয়া শিবির। এরপরে ই তৃণমূলের নন্দীগ্রাম এক ব্লকের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য কে রাস্তায় বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাপ্পাদিত্য গর্গ।

তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা মদ্যপ অবস্থায় ছিল। সেই অবস্থায় বেধড়ক মারধর শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে। পুলিশের বিরুদ্ধে বিজেপির অভিযোগ তাদের কর্মীকে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় অস্বীকার করা হয়েছে। আক্রান্ত তৃণমূলকর্মী জানান, জয় পেয়েই তাঁর ওপরে চড়াও হয়েছে বিজেপির ২ জন। তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন। যদিও সমস্ত অভিযোগ নস্য়াৎ করে দিয়েছে বিজেপি। বাপ্পাদিত্যকে কেউ আক্রমণ করেনি বলে জানায় বিজেপি নেতৃত্ব।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের