ভাই-ভাই! আইপিএলে জায়গা না পেয়ে পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন মুস্তাফিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ জুড়ে চলা হিন্দু নিধন যজ্ঞের জেরে চলতি বছর আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। সেই দুঃখ ভুলতে ফের পাকিস্তানের সুপার লিগে নাম লেখালেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার। দীর্ঘ সাত বছর বাদে ফের প্রাণাধিক প্রিয় পাকিস্তানের মাটিতে খেলতে চলেছেন তিনি। যদিও পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজুর কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি।

গত বছর আইপিএল নিলামে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বোলার মুস্তাফিজুর রহমানকে। কিন্তু বাংলাদেশ জুড়ে চলা হিন্দু নিধন যজ্ঞের কারণে তাঁকে আইপিএলে না খেলতে দেওয়ার দাবি জানিয়েছিল বেশ কয়েকটি উগ্র হিন্দু সংগঠন ও হিন্দুত্ববাদী দলের সদস্যরা। অশান্তির আশঙ্কায় শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। সেই নির্দেশ মেনে মুস্তাফিজকে বাদ দিয়েছে কেকেআর।

আর ওই ঘটনার জেরে ভারতের বিরুদ্ধে যৌথ জেহাদ ঘোষণা করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার এবং জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে যেমন আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ হয়েছে, তেমনই আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বয়কটের কথা জানানো হয়েছে। দুই দেশের মধ্যে টানাপোড়েনের মধ্যেই বিছড়ে হুয়া ভাই পাকিস্তানের সুপার লিগে খেলে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করেছেন মুস্তাফিজ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানানো হয়েছে। সেখানে মুস্তাফিজুরের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।’ পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে আগামী বছরের ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর। এর আগে মুস্তাফিজ ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন। সেবার  লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন।

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের