প্রকাশ্যে ভিকি-ক্যাটরিনার ছেলে, নাম কী রাখলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য বাবা-মা হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাঁদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। এদিন ছেলেকে প্রকাশ্যে আনেননি। জানাননি কি নাম রেখেছেন একরত্তির। এবার ভক্তদের আশা পূর্ণ করে ছেলেকে প্রথমবার প্রকাশ্যে ভিকি-ক্যাটরিনা। সেই সঙ্গেই জানালেন কি নাম রেখেছেন পুত্র সন্তানের।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ তাঁদের পুত্রে নাম রেখেছেন বিহান কৌশল। ছেলের হাতের একটি মিষ্টি ছবি শেয়ার করে ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছেন “আমাদের আলোর রশ্মি। বিহান কৌশল। প্রার্থনায় সাড়া মেলে। জীবন সুন্দর। আমাদের পৃথিবী মুহূর্তের মধ্যে বদলে যায়। কৃতজ্ঞতা ভাষায় প্রকাশের বাইরে।” ক্যাটের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, তিনি এবং ভিকি তাদের সন্তানের ছোট্ট হাত ধরে আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

 ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্র সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। ছেলের নাম প্রকাশ করার পরেই তারকা দম্পতি শুভেচ্ছার বন্যায় ভাসছেন। ছেলের নাম জানানোর পরেই পরিণিতি চোপড়া কমেন্টে লিখেছেন ‘লিটিল বাডি”। ২০২১ সালের ৯ ডিসেম্বর পরিবারের কাছের মানুষদের নিয়ে সাতপাকে বাধা পড়েন। ২০২৫ সালে তারকা দম্পতি তাঁদের সন্তান জন্মের কথা ঘোষণা করেন। বর্তমানে ভিকি সঞ্জয় লীলা বানশালির আগামী ছবি লাভ অ্যান্ড ওয়ার ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। যেখানে অভিনয় করবেন আলিয়া ভাট রণবীর কাপুরও।  অন্যদিকে ক্যাটরিনাকে শেষ বার দেখা গিয়েছিল ২০২৪ সালের মেরি ক্রিস্টমাস ছবিতে।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া