৯ বছর আগে পোস্ট করা ১টি ভিডিও থেকেই কোটিপতি ইউটিউবার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: একবার কল্পনা করুন তো, আপনি YouTube-এ একটা সাধারণ ভিডিও আপলোড করলেন, আর তারপর চুপচাপ বসে রইলেন। আর সেই একটা ভিডিওই আপনাকে সারাজীবনের জন্য কোটিপতি বানিয়ে দিল! শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও, ঠিক এমনটাই ঘটেছে এক রহস্যময় ইউটিউবারের সাথে। মাত্র একটি ভিডিও, তাও আবার কোনও অ্যাকশন বা কথা ছাড়া—তাতেই কপাল খুলে গিয়েছে ওই ক্রিয়েটরের। ২০১৬ সালে পোস্ট করা সেই ভিডিওটি আজ তাকে মিলিয়নেয়ার বানিয়ে দিয়েছে।

কী আছে সেই ভিডিওতে?

ঘটনার শুরু আজ থেকে নয় বছর আগে। Fireplace10hours নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওর বিষয়বস্তু শুনলে আপনি আরও অবাক হবেন। ভিডিওটি হল একটি জ্বলন্ত ফায়ারপ্লেস বা অগ্নিকুণ্ডের। টানা ১০ ঘণ্টা ধরে সেই ভিডিওতে শুধুই আগুন জ্বলতে দেখা যায় এবং সাথে শোনা যায় কাঠ পোড়ার শব্দ।

ব্যাস, এটুকুই! ভিডিওতে কোনও মানুষ নেই, কোনও সংলাপ নেই, কোনও নাটকীয়তা নেই। মানুষ মূলত পড়াশোনা করার সময়, ঘরের কাজ করার সময় বা রাতে ঘুমানোর আগে রিল্যাক্স করার জন্য এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখেন। আর এই সাধারণ আইডিয়াটাই যে সোনার ডিম পাড়া হাঁস হয়ে উঠবে, তা কে জানত!

আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

ভিডিওটির নাম দেওয়া হয়েছিল ‘Fireplace 10 hours full HD’। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এই ভিডিওর ভিউ সংখ্যা 157 Million (১৫ কোটিরও বেশি)! চ্যানেলে আর দ্বিতীয় কোনও ভিডিও নেই, তবুও সাবস্ক্রাইবার সংখ্যা 108,000-এর কাছাকাছি।

এখন প্রশ্ন হল, আয় কত? YouTube Partner Program-এর মাধ্যমে ভিডিওতে চলা বিজ্ঞাপন বা অ্যাড থেকে ওই ব্যক্তি বিপুল টাকা আয় করেছেন। সোশ্যাল মিডিয়ার ভাইরাল রিপোর্ট বলছে, শুধুমাত্র এই একটি ভিডিও থেকেই তিনি আয় করেছেন প্রায় 1.248 Million Dollar, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটির বেশি! যদিও কেউ কেউ বলছেন আয়ের পরিমাণ 500,000 থেকে 800,000 Dollar-এর মধ্যে হতে পারে। কিন্তু অঙ্কটা যাই হোক, নেটিজেনরা এটাকে টাকার মেশিন বলে ডাকছেন।

এই ঘটনাটি নতুন করে আলোচনায় আসে যখন X হ্যান্ডেল থেকে জেরেমি (@Jeremybtc) নামের এক ইউজার ওই চ্যানেলের আয়ের স্ক্রিনশট শেয়ার করেন। তিনি ক্যাপশনে লেখেন, “ভাই লাইফের জন্য সেট হয়ে গিয়েছে… একটা ভিডিও, 10 বছর, 150 Million-এর বেশি ভিউ, আর মিলিয়নের ওপর টাকা ব্যাঙ্কে!”

মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। অবশ্য বিতর্কেরও শেষ নেই। তবে যাই হোক, কোনও পরিশ্রম ছাড়া এই আয় যে কারোরই স্বপ্ন। সবচেয়ে মজার ব্যাপার হল, এই ইউটিউবারের আসল পরিচয় কেউ জানে না। তার চ্যানেলে আর কোনও অ্যাক্টিভিটি নেই। তিনি হয়তো জানতেন যে YouTube-এর অ্যালগরিদম একদিন তার দিকে মুখ তুলে চাইবে। একেই হয়তো বলে ভাগ্য!

 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের