আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে পথে মমতা, কোনও কথাই বললেন না অভিষেক

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন চলতি বছরেই রয়েছে বাংলায়। আর তা নিয়ে আইপ্যাক তৈরি করেছিল স্ট্র‌্যাটেজি। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও তৈরি হয়েছিল তালিকা। আর এই সমস্ত নথি ছিল আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানেই আজ, বৃহস্পতিবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এই আবহে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পরে আজ সংস্থার সল্টলেকের দফতরেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে আইপ্যাকের দফতরে প্রতীক জৈন পৌঁছলে প্রায় পৌনে চার ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার নিজেই রাজপথে প্রতিবাদ মিছিলে নামছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এত কাণ্ড হয়ে গেলেও মুখ খুললেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই নথিগুলি ইডি হাতাতে চেয়েছিল বলে অভিযোগ উঠছে। কারণ এসআইআর করে যে ফল লাভ করার কথা ভেবেছিল বিজেপি সেটা হচ্ছে না বলে বুঝতে পেরেছে পদ্মপার্টি। তাই কৌশলে ইডিকে পাঠিয়ে তা হস্তগত করতে চেয়েছিল ইডি বলেই অভিযোগ উঠেছে। আজ মালদহে সভা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর নাম করে ডায়মন্ডহারবারের সাংসদের প্রশ্ন, পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি কী কাজ করেছেন? কিন্তু প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

অন্যদিকে আজকের এই ইডি হানা নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদও এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন। তবে রাজ্য প্রশাসনের পাশাপাশি অভিষেক এবং তাঁর দফতরের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করে আইপ্যাক। তাই অভিষেক আইপ্যাকের দফতরে বা প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে কিছু বলেন কিনা, সেদিকে তাকিয়ে ছিল সকলেই। অভিষেক ওই বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন। আসলে রাজপথের আন্দোলন তৃণমূল সুপ্রিমোর উপরই ছেড়ে দিলেন। কারণ এখন অভিষেক প্রত্যেক জেলায় গিয়ে সভা করছেন। তাই বিষয়টি নিয়ে কথা বলে এখনই আসরে নামতে চাইছেন না তিনি।

এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে। তবে এই নিয়ে যে পাল্টা নেমে পড়বে তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে বাংলায় নিয়ে আসেন। তারপর ২০২১ সালের বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, একাধিক উপনির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা হিসাবে কাজ করে আইপ্যাক। আর একের পর এক সাফল্য পায় ঘাসফুল শিবির। এবারও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কাজ করছে তৃণমূল কংগ্রেসের হয়ে। সেখানে বৃহস্পতিবার অভিষেক জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে জানিয়ে দিয়েছেন, মালদহের ১২টি আসনেই জোড়াফুল ফোটাতে হবে। আইপ্যাক নিয়ে একটি বাক্যও খরচ করলেন না।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ