বিশ্বকাপ খেলা নিয়ে ভিন্ন সুর, তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আক্রমণ বিসিবি কর্তার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ। এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কে মধ্যেই উত্তেজনা ছড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় তাঁর করা মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

ভারতে খেলতে না যাওয়া নিয়ে বৃহস্পতিবার কিছু মন্তব্য করেন জাতীয় অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল। সেই মন্তব্যের জবাব দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল। তিনি লিখেছেন, ‘এইবার আরো একজন ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো। তাঁর এই মন্তব্যের পরেই বিতর্ক আরও ছড়িয়েছে।এদিন তামিম জানিয়েছিলেন, তিনি বোর্ডে থাকলে তার সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ ও সমস্ত কিছু চিন্তা করে নেওয়া হতো। হঠাৎ করে একটি মন্তব্য করে দেওয়া জটিল। তবে মাথায় রাখতে হবে অনেক সময় আলোচনা করে অনেক কিছুর সমাধান হয়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতেন। তামিমের এই বক্তব্যকেই শেয়ার করে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্য করেছেন। বলেছেন আরো একজন কে ভারতীয় দালাল কে দেখা গেল।

ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে T-20 বিশ্বকাপ। এই টু্রামেন্টের লিগ পর্বের ৪টি ম্যাচই ভারতে পড়েছে বাংলাদেশের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।কট্টর হিন্দুত্ববাদীদের লাগাতার হুমকির মুখে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজের বিকল্প নেওয়ারও অনুমতি দিয়েছে। আর তাতেই চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা (বিসিবি)। সূত্রের খবর, মুস্তাফিজের অপমানের বদলা নিতে আগামী ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ