হাড়কাঁপুনি ঠান্ডায় বাংলাদেশে হাসপাতালে রোগী উপচে পড়েছে, যশোরে একদিনেই শীতের বলি ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, যশোর: দেশজুড়ে কার্যত চলছে শীতের মারকাটারি ব্যাটিং। ২৪ জেলার উপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৬ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু মেরে গিয়েছেন সাধারণ মানুষ। শুধু যশোরেই গত ২৪ ঘন্টায় শীতের বলি হয়েছেন ১০ জন। রংপুর-সহ অন্যান্য জেলা থেকেও মৃত্যুর খবর মিলেছে। যদিও প্রশাসনের তরফে তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক  জোবায়ের আহমেদ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ঠান্ডাজনিত শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভোগা ২৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শতাধিক রোগী সরাসরি শীতকালীন রোগে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৫৪ জন শিশুও রয়েছে। বর্তমানে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ২৪ ঘন্টায় ঠান্ডাজনিত কারণে ১০ জন প্রাণ হারিয়েছেন। যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সূর্যের দেখা না পাওয়া এবং উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে।

অন্যদিকে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকালে তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমশীতল হাওয়ায় পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় কনকনে শীত অনুভূত হচ্ছে। কোয়াও-কোথাও সকাল দশটাতেও সূর্যের দেখা মিলছে না। কোয়াও-কোথাও আগুনও পোহাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সড়কেও গাড়ি চলাচল ছিল অনেক কম।

IPL ফাইনালের আগে উদযাপন নিয়ে কড়া বার্তা বেঙ্গালুরু পুলিশের, জারি বিশেষ নির্দেশিকা

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার