টয় ট্রেনে চেপে ‘জঙ্গল সাফারি’ পর্যটকদের জন্য, পরিষেবা চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড়ে পর্যটকদের জন্য সুখবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। বন্ধ থাকা ‘জঙ্গল সাফারি’ আবার চালু করল দার্জিলিং- হিমালয়ান রেলওয়ে। সপ্তাহে দুদিন অর্থাৎ শনি ও রবিবার টয় ট্রেনে এই জঙ্গল সাফারি করা যাবে। পাবলিক প্রাইভেট অংশীদারিতে এক বেসরকারি সংস্থার উদ্যোগে নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকে এই পরিষেবা শুরু হল। পর্যটকরা প্যাকেজ সিস্টেমে এই সাফারি সফর করতে পারবেন। এই সাফারি সফর শিলিগুড়ি জংশন থেকে শুরু হয়ে গড়াবাড়ি পর্যন্ত যাবে। উত্তরবঙ্গের সংরক্ষিত বনাঞ্চল মহানন্দা রয়েছে।

ট্রেনে বসেই দেখা যাবে হাতির পাল। দেখতে পাবেন মুখ উঁচু করে স্থির হয়ে দাঁড়িয়ে বুনো বাইসন, হরিণ কিংবা আস্ত একটি লেপার্ড। গত সেপ্টেম্বর মাসে চালু হওয়া জঙ্গল সাফারি যেত রংটং পর্যন্ত।। কিন্তু রবিবার সেই সাফারির আকর্ষণ আরো বাড়িয়ে সকাল দশটায় টয় ট্রেন ছুটল শিলিগুড়ি জংশন থেকে কু ঝিক ঝিক করতে করতে গয়াবাড়ির পথে। রবিবার এই জঙ্গল সাফারি সূচনা করেন দার্জিলিং- হিমালয়ান রেলওয়ের আধিকারিকরা। রবিবার মোট ২৬ জন পর্যটক ছিলেন এই ট্রেনের যাত্রী।

কামরার ভেতরে সুসজ্জিত পরিবেশ দেখে পর্যটকরা রীতিমতো খুশি। সরকারি ছুটির দিনেও এই পরিষেবা যাতে মেলে সেই চিন্তাভাবনা রয়েছে কর্তৃপক্ষের। সাত বছরের চুক্তিতে ওই সংস্থা টয় ট্রেন জঙ্গল সাফারি পরিষেবা চালু করল। শীতের মরশুমে এই টয় ট্রেন পরিষেবা উত্তরবঙ্গে পর্যটকদের আকর্ষণকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।এই যাত্রা পথের বিভিন্ন ছবি আগামী দিন তুলে ধরা হবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সাইটে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে থাকবে আরও নানা ধরনের আকর্ষণীয় ব্যবস্থা।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে