ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে অত্যন্ত ‘কড়া পদক্ষেপ’ নেবে আমেরিকা, বার্তা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী আন্দোলনের জ্বলছে ইরান। এই আন্দোলনের যারা যোগ দেবে তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে বলেই জানা হবে। এর মধ্যেই ২৬ বছরের এক যুবকের ফাঁসির সাজা কার্যকর করা হয়েছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন কড়া হুঁশিয়ারি। বলেছেন ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে আমেরিকা ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। জানিয়েছে ট্রাম্পের এই হুঁশিয়ারি আসলে ইরানে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা। 

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তারা যখন হাজার হাজার মানুষ হত্যা করে- আর এখন ফাঁসির কথা শোনা যাচ্ছে, তখন আমরা দেখব, এর পরিণতি তাদের জন্য কী হয়।” মঙ্গলবারের ট্রাম্প তাঁর  ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন যে ইরানি কর্তৃপক্ষকে হত্যাকাণ্ডের জন্য “বড় মূল্য দিতে হবে” এবং জনগণকে “প্রতিবাদ চালিয়ে যাওয়ার” আহ্বান জানিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ইরানীদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন “আপনারা বিক্ষোভ চালিয়ে চান, সহায়তা আসছে।”তিনি আরও লেখেন, “বিক্ষোভকারীদের অর্থহীন হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সমস্ত বৈঠক বাতিল করেছি।” 

আরও পড়ুন: মোল্লা হটো আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ২৬ বছরের যুবককে ফাঁসির সাজা ইরানে

প্রসঙ্গত, ইরানে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস অত্যাচারে ২০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলেই জানিয়েছে একটি মানবাধিকার গোষ্ঠী ।  আমেরিকা-ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও গত ১৭ দিনে তারা এখন পর্যন্ত ১,৮৫০ জন বিক্ষোভকারী, সরকারের সঙ্গে সম্পর্কিত ১৩৫ জন এবং নয়জন সাধারণ নাগরিক এবং নয়জন শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একজন ইরানি কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ২০০০ জন নিহত হয়েছেন।

 

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল