স্ত্রী–শিশুকন্যাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা, মেয়েকে খুন করেই পলাতক যোগী রাজ্যের পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: একেবারে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও শিশুকন্যার উপর আক্রমণ করল এক পুলিশকর্মী। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। কারণ ওই শিশুকন্যা মারা গিয়েছে। আর তার মা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মী ওই মহিলা স্বামী এবং শিশুকন্যার বাবা। তাই এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের বান্দা জেলায় এক পুলিশ কনস্টেবলের এমন আচরণে অবাক সকলেই। যোগী রাজ্যের পুলিশের এমন কাণ্ড নিয়ে সমালোচনা চরমে উঠেছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ওই পুলিশ কনস্টেবল তার স্ত্রী এবং তিন বছরের মেয়েকে ঘরোয়া বিবাদের সময় ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে বলে অভিযোগ। এই আক্রমণের ফলে শিশুটি মারা গিয়েছে এবং মহিলা গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই হামলার ঘটনা নিয়ে সার্কেল অফিসার সৌরভ সিং জানিয়েছেন, বুধবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। অভিযুক্ত গৌরব কুমার (৩৫) ডায়াল ১১২–এর একটি পুলিশ রেসপন্স ভেহিকেলের চালক হিসেবে নিযুক্ত একজন কনস্টেবল। পারিবারিক বচসার পর তার স্ত্রী শিবানী (৩২) এবং তাদের মেয়ে পরীকে কু‌ড়ুল দিয়ে হামলা করে।

অন্যদিকে সাংসারিক বচসা চলাকালীনই ওই পুলিশ কনস্টেবল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার কথা যাতে কেউ জানতে না পারে তার জন্য হামলার পর ওই কনস্টেবল ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ। তাহলে পুলিশ খবর পেল কেমন করে?‌ পুলিশ সূত্রে খবর, ওই বাড়ির বাড়িওয়ালার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারপর গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা মা ও মেয়েকে বান্দা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসার সময় শিশুটি মারা যায় এবং কনস্টেবলের স্ত্রী শিবানীকে উন্নত চিকিৎসার জন্য কানপুরে স্থানান্তর করা হয়।

এছাড়া পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কনস্টেবল গৌরব কুমার তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে মার্কায় একটি ভাড়া বাড়িতে থাকত। গভীর রাতে তল্লাশি চালানোর সময় পুলিশ যমুনা নদীর তীরে কনস্টেবলের মোবাইল ফোন এবং তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করেছে। তবে ওই কনস্টেবল এখনও পলাতক এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের এমন আচরণে শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাও অভিযুক্ত কনস্টেবলকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করেছেন।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর