কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গোরক্ষপুর মন্দিরে এক হৃদয়ছোঁয়া মুহূর্তের সাক্ষী থাকলো উপস্থিত ভক্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ গোরক্ষপীঠাধীস্বর তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়মরীতি মেনে গুরু গোরক্ষনাথকে খিচুড়ি ভোগ নিবেদন করেন। পূজা শেষে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় ঘটে যায় এক মজার ঘটনা, যা মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত সকলের মুখে হাসি ফোটায়।

আরও পড়ুন: পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিস

মন্দির প্রাঙ্গনে বসে ভক্তদের আশীর্বাদ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় এক ছোট শিশুকে কাছে ডাকেন তিনি। স্নেহের সাথে শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন এবং জিজ্ঞাসা করেন সে কী চায়?শিশুটি কিছুক্ষন লজ্জা পেয়ে চুপ করে থাকে। দু একবার জিজ্ঞেস করার পর শিশুটি মুখ্যমন্ত্রীর কানে ফিসফিস করে বলেন, সে চিপস খেতে চায়। এই কথা শুনেই মুখ্যমন্ত্রী নিজেই হেসে ফেলেন। তাঁর হাসি দেখে সেখানে উপস্থিত ভক্তরাও হাসিতে ফেটে পড়েন। সঙ্গে সঙ্গে চিপসের ব্যবস্থা করা হয় শিশুটির জন্য।

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসী,সাধু সন্ত ও ভক্তদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান। তিনি বলেন, মকর সংক্রান্তি সনাতন সংস্কৃতির একটি বিশেষ উৎসব। যা বিশ্বাস, সাধনা ও সম্প্রীতির প্রতীক। মুখ্যমন্ত্রী যোগী সূর্যদেবকে ব্রহ্মান্ডের আত্মা হিসেবে উল্লেখ করে বলেন, সূর্যের উত্তরায়ণে প্রবেশ মানবজীবনে শক্তি,আলো এবং ইতিবাচক অগ্রগতি বহন করে। মুখ্যমন্ত্রী আরও জানান, গোরক্ষপুর থেকে প্রয়াগরাজ সর্বত্রই বিশ্বাস ও ভক্তির এক অনন্য চিত্র দেখা যাচ্ছে।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন