সিঙ্গুরে মোদির জনসভার জন্য জমি মালিকের অনুমতি নেওয়া হয়নি, অভিযোগ বেচারামের

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আয়োজন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। জমির মালিকদের সম্মতি না নিয়েই সেই সভার প্রস্তুতি চলছে বলে অভিযোগ তুলেছেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বুধবার সিঙ্গুরে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, যে জমিতে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা সেই জমির মালিকদের থেকে কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। 

আরও পড়ুন: নন্দীগ্রামে ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্পে অভিষেক, সুচিকিৎসার নিশ্চয়তা দিয়ে পরিদর্শন করলেন

বেচারাম মান্নার দাবি, আইন অনুযায়ী কোনও ব্যক্তিগত জমিতে সভা করতে হলে সংশ্লিষ্ট জমির মালিকদের লিখিত সম্মতি নেওয়া প্রয়োজন। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করেই সভা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিজেপি। তিনি বলেন, গোপালনগর মৌজার একাধিক জমির মালিক এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিডিও ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং আইন অনুযায়ী পদক্ষেপের দাবি করেছেন। সংবাদমাধ্যমের সামনে জমির মালিকদের অভিযোগপত্র তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন,সিঙ্গুর গণতন্ত্রের মাটি। এখানে বহু রাজনৈতিক নেতা নিয়ম মেনে সভা করেছেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর সভা অনুমতি না নিয়ে হচ্ছে। সেখানেই কোনও নিয়ম মানা হচ্ছে না। তিনি আরও জানান, জমির মালিকদের পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে সভার জন্য তাঁদের কাছ থেকে কোনও লিখিত বা মৌখিক কোনও অনুমতি নেওয়া হয়নি।

ওই চিঠিতে দিলীপ কুমার কোলে,মোহিতকুমার কোলে, সনাতন সাঁতরা সহ একাধিক স্থানীয় কৃষকদের নাম রয়েছে বলে জানান বেচারাম মান্না। অন্যদিকে, এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতা সঞ্জয় পান্ডে। তাঁর দাবি, ‘এই ধরণের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যেই তোলা হয়েছে। আমাদের কাছে অন্য ব্যবস্থা আছে, আমরা এসব নিয়ে ভাবি না।’

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা