মুম্বই পুর নিগমও দখল করছে বিজেপি জোট, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের আর্থিক রাজধানী হিসাবে পরিচিত মুম্বইয়ের পুরভোটেও অব্যাহত বিজেপির জয়যাত্রা। দীর্ঘ ২০ বছর পর হাত ধরাধরি করেও বৃহন্মুম্বই পুরসভা দখল করতে পারছেন না উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। কংগ্রেসের অবস্থাও খুব একটা সুবিধার নয়। বুথফেরত সমীক্ষায় অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে।

বৃহস্পতিবারই (১৫ জানুয়ারি) বৃহন্মুম্বই পুর নিগমের ভোট নেওয়া হয়েছ। যদিও পুর ভোট ঘিরে ভোটারদের খুব একটা আগ্রহ নজরে পড়েনি। এবারের ভোটে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা হাত মিলিয়ে লড়েছিল। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা ও রাজ ঠাকরের মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (এমএনএস) জোট বেঁধে লড়েছিল। কংগ্রেস নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে আলাদা লড়েছিল। ভোটগ্রহণ শেষের পরেই একাধিক সমীক্ষক সংস্থা বুথফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করেছে। তাতে বলা হয়েছে, মরাঠি ও মুসলিম ভোটাররা শিবসেনার প্রতিই আনুগত্য প্রকাশ করেছেন। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ভারতীয় ভোটাররা বেছে নিয়েছেন বিজেপি জোটকে। মহিলা ও যুব ভোটারদেরও পছন্দ ছিল গেরুয়া শিবিরকে। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা অনুযায়ী, বৃহন্মুম্বই পুরসভার ২২৭টি ওয়ার্ডের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে চলেছে ১৩১ থেকে ১৫১টি। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট জিততে পারে ৫৮ থেকে ৬৮টি ওয়ার্ডে। কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি ওয়ার্ড। অন্যান্যরা জয়ী হতে পারে ৬ থেকে ১২ ওয়ার্ডে। বিজেপি জোট পেতে পারে ৪২ শতাংশ ভোট। ঠাকরে ভাইদের জোট পেতে পারে ৩২ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৩ শতাংশ। অর্থা‍ৎ কংগ্রেস ও ঠাকরে ভাইরা জোট বেঁধে লড়লে ফল উল্টে যেতে পারত।

আর এক সমীক্ষক সংস্থা ‘জেভিসি’র সমীক্ষা অনুযায়ী, বিজেপি জোটের প্রার্থীরা জিততে পারেন ১৩৮ ওয়ার্ডে। ঠাকরে ভাইদের ঝুলিতে যেতে পারে ৫৯টি ওয়ার্ড। আর কংগ্রেস প্রার্থীরা জয়ী হতে পারেন ২৩টি ওয়ার্ডে। ‘সকাল পোল’ এর তথ্য অনুযায়ী, বিজেপি জোট পেতে পারে ১১৯টি ওয়ার্ড। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও মহারাষ্ট্র নব নির্মাণ সেনা জয়ী হতে পারে ৭৫টি ওয়ার্ডে। কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ ২০টি ওয়ার্ড।

 

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি