পরকীয়ার জেরে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল যুগলকে

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবক-যুবতীকে প্রকাশ্যে নির্যাতন! পরকীয়ার অভিযোগে মধ্যযুগীয় কায়দায় এক যুবক ও যুবতীকে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার একটি গ্রামে। মানবতা ও আইনের সব সীমা লঙ্ঘন করে তাঁদের ওপর চালানো হয় অপমানজনক ও নির্মম অত্যাচার। অভিযোগ, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার কুন্দিপুর গ্রামে ওই দুজনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। শুধু তাই নয়, তাঁদের মাথার চুল কেটে ফেলা হয় এবং গলায় জুতোর মালা ঝুলিয়ে প্রকাশ্যে অত্যাচার করা হয়।

আরও পড়ুন: ঢাকার উত্তরায় বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ৩ জনের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুন্দিপুর গ্রামের আহমেদ আলীর ছেলে স্বপন আলীর সঙ্গে একই গ্রামের বাসিন্দা আরিফ মিয়ার স্ত্রী আসমা খাতুনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছিল। বুধবার রাতে স্বপন আলী ওই যুবতীর সঙ্গে দেখা করতে গেলে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন আরিফ মিয়া ও তাঁর সহযোগীরা। এরপরেই দুজনকে আটকে অমানবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর দর্শনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। নির্যাতিত যুবক ও যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তরা আগেই পালিয়ে যাওয়ায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রামবাসীদের একাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত সম্পর্ক বা অভিযোগ যাই থাকুক, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষী সাব্যস্ত হলে আইনের মাধ্যমেই বিচার হওয়া উচিত। চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী আহসান আলীও একই সুরে বলেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই। এই ধরণের প্রকাশ্য নির্যাতন গুরুতর অপরাধ এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের না করায় মামলা রুজু হয়নি। উভয় পরিবারের তরফে অভিযোগ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট