SIR-এর নামে লাগাতার বাঙালি হেনস্থা কমিশনের, প্রতিবাদে গণইস্তফা স্বরূপনগরের ৫৩ বিএলওর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে জটিলতা ক্রমেই বাড়ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য থাকলে বাস্তবে কাজের অগ্রগতি নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এই প্রক্রিয়া তদারকির জন্য নির্বাচন কমিশন একাধিক মাইক্রো অবজার্ভার নিয়োগ করলেও শেষ পর্যায়ে তার সুফল মিলছে না বলেই অভিযোগ। কারণ অতিরিক্ত কাজের চাপ ও লাগাতার অসন্তোষের জেরে একের পর এক বিএলও ইস্তফা দিচ্ছেন।

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের ৫৩ জন বিএলওর গণ ইস্তফার অভিযোগ সামনে এসেছে। স্বরূপনগরের প্রায় ৫০ টি বুথের ৫০ জন BLO ইস্তফা দিতে হাজির হলেন বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লক অফিসে । BLO দের দাবি, নির্বাচন কমিশনার তাদেরকে অহেতুক হয়রানি করছে। ছোটখাটো ভুলের কারণে বারবার ভোটারদের নোটিশ ধরানো হচ্ছে, দিনের পর দিন কাজের চাপ বেড়েই চলেছে। একদিকে স্কুল করতে হবে অন্যদিকে নির্বাচন কমিশনারের এই চাপ সব মিলিয়ে ব্যাপক চাপের মুখে বি এল ওরা। তাই তারা গনইস্তফা প্রদানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। স্বরূপনগরের BDO ধ্রুব জ্যোতি রায়ের কাছে তাঁদের ইস্তফা পত্র জমা দেন আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ |

আরও পড়ুন: ফরাক্কায় গণইস্তফা দিলেন মাইক্রো অবজার্ভাররা, এসআইআর শুনানি প্রক্রিয়া বিশ বাঁও জলে 

এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোটাররা। বহু মানুষকে শুনানির জন্য ডাকা হলে কাজ শুরু না হওয়ায় তাঁরা ফিরে যেতে বাধ্য হন। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় ভোটার হেনস্থার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে অভিযোগ উঠছে। বয়স্ক ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানিতে সুযোগ পাচ্ছেন না। এমনকি যারা শুনানিতে হাজির হতে পারছেন তাদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এইসব অভিযোগের প্রেক্ষিতে ফারাক্কা ব্লকে কর্মরত প্রায় ২০০ জন বিএলও আগেই গণইস্তফা দিয়েছিলেন, যদিও নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। ফের আজ শুক্রবার স্বরূপনগরে ৫৩ জন বিএলওর গণ ইস্তফার অভিযোগ উঠেছে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এখন এস আই আর প্রক্রিয়া কার্যত অচলাবস্থার মুখে।

উল্লেখ্য, ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফ আই আর দায়ের করা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২