নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসআইআর শুরু হওয়ার পর থেকে দেখা দিয়েছে নানা সমস্যা। কখনও এসআইআর আতঙ্কে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তো আবার কখনও কাজের চাপ সামাল দিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিএলওরা। খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষদের সঙ্গেই  বুথ লেভেল অফিসারদের হয়রানি আরও বেড়েছে। এবার  সময়ে সময়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে বুথ লেভেল অফিসারদের হয়রানির অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদ জানিয়ে SIR-এর কাজ থেকে গণ ইস্তফা দিলেন দিনহাটার BLO -রা। 

 BLO-দের অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে বুথ লেভেল অফিসারদের হয়রানি করা হচ্ছে। কমিশনের এইরকম নির্দেশে বুথ লেভেল অফিসাররা মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন বলেই ইস্তফাপত্রে দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে  একাধিক গুরুতর অভিযোগ তুলে এসআইআরের কাজ থেকে গণ ইস্তেফা  দিয়েছে দিনহাটা ২ নং ব্লক বুথ লেভেল অফিসাররা।  তাদের বক্তব্য কমিশন যেভাবে শুধু সময়ে সময়ে হোয়াটসঅ্যাপের নির্দেশের মাধ্যমে একাধিকবার নিয়ম নীতি পরিবর্তন করছে তাতে বুথ লেভেল অফিসারদের কাজ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি তাঁরা হয়রানির শিকার হচ্ছেন বলেও সুর চড়িয়েছেন।

আরও পড়ুন: জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

বিশেষ করে বেশিরভাগ বুথ লেভেল অফিসাররা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাই এই কাজ দীর্ঘদিন ধরে চললে  ছাত্রদের পড়ানোর মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসআইআরের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে স্কুলে সঠিকভাবে সময় দেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। তাই তাঁরা এই কাজ থেকে অব্যাহতি চান বলেই ইস্তফাপত্রে দাবি করা হয়েছে।  এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু দিনহাটা নয়, স্বরূপনগরের ৫৩ জন বিএলওর গণ ইস্তফার অভিযোগ সামনে এসেছে। ফারাক্কা ব্লকেও এসআইআর শুনানির দায়িত্বে থাকা নয় জন মাইক্রো অবজার্ভার একযোগে পদত্যাগ করেছেন।  

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর