ফরাক্কায় গণইস্তফা দিলেন মাইক্রো অবজার্ভাররা, এসআইআর শুনানি প্রক্রিয়া বিশ বাঁও জলে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করাক কথা নির্বাচন কমিশনের। তার জন্য একঝাঁক মাইক্রো অবজার্ভারদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরও কাজের গতি এগোচ্ছে না বলে অভিযোগ। কারণ ইতিমধ্যেই বহু বিএলও’‌রা ইস্তফা দিয়েছেন এই কাজে। কাজের বিপুল চাপ তাঁরা নিতে পারছেন না। এবার মাইক্রো অবজার্ভাররা গণইস্তফা দিলেন। ফরাক্কায় এসআইআর শুনানির কাজে ইস্তফা দিলেন ৯ জন মাইক্রো অবজার্ভার। তার জেরে আজ, বৃহস্পতিবার এখনও শুনানি প্রক্রিয়া শুরু করা গেল না বলে অভিযোগ।

এদিকে মাইক্রো অবজার্ভাররা না আসায় শুনানি শুরু করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিডিও জুনায়েদ আহমেদ। আর তাই চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা। এখানে ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছিল। কিন্তু তা শুরু করা যায়নি। ফলে এখন এসআইআর শুনানির কাজ বিশ বাঁও জলে গিয়ে পড়ল। একইসঙ্গে বিডিও অফিসে ভাঙচুর করার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর করা হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে তার শ্বশুরবাড়ি ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আজ বিডিও অফিসে পরিদর্শনে এসেছেন জঙ্গিপুর মহকুমাশাসক এস রেড্ডি। এলাকা ঘুরে দেখেন তিনি।

অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের ব্যাপক হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বয়স্ক ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়েও শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ। আর যাঁরা শুনানিতে যেতে পেরে ছিলেন তাঁদের হেনস্থা করা হয়েছে। এই অভিযোগে গতকাল ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়। তার জেরে ব্যাহত হয় শুনানি প্রক্রিয়া। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফরাক্কার প্রায় ২০০ বিএলও কাজ থেকে গণইস্তফা দিয়েছেন। যা নিয়ে আলোড়ন পড়ে যায়। যদিও তাঁদের ইস্তফা গ্রহণ করেনি নির্বাচন কমিশন। এই ঘটনার পরই আজ, বৃহস্পতিবার ৯ জন মাইক্রো অবজার্ভার ইস্তফা দিলেন। এই গণইস্তফার জেরে শুনানি প্রক্রিয়া নিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

এছাড়া এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্টজনেদেরও নোটিস পায়ানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। একইসঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত নানা সময়ে বদলে যাচ্ছে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা। যেসব তথ্য ভোটারদের থেকে চাওয়া হচ্ছে তার জেরে অনেকের নাম বাদ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ সন্তান চারজন থাকলেও ছয়জন দেখিয়ে শুনানিতে ডাক দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে বিএলও পদ থেকে গণইস্তফা দেয় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কর্মরত প্রায় ২০০ বিএলও। তারপর আজ ইস্তফা দিলেন ৯ জন মাইক্রো অবজার্ভাররা।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর