ভারতের মাটিতে খেলতে বাংলাদেশকে রাজি করাতে শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ভারতে টো টিয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে বাংলাদেশের খেলাগুলি শ্রীলঙ্কার মাটিতে আয়োজনেরও প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যেই দুই দফায় বিসিবির সঙ্গে কথা বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কর্তারা। যদিও তাতে বরফ গলেনি। দুশমন ভারতের মাটিতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন বিসিবির কর্তারা। এই পরিস্থিতিতে শেষ বারের মতো বোঝাতে আগামিকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় যাচ্ছেন আইসিসির নিরাপত্তা বিভাগের এক আধিকারিক। যদিও ভারতের মাটিতে কোনও ভাবেই বাংলাদেশ খেলবে না বলে শুক্রবার (১৬ জানুয়ারি) ফের একবার জানিয়ে দিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক ইফতেখার মিঠু।

বিসিবি সূত্রে হানা গিয়েছে, ভারতের মাটিতে টি টিয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য নিরাপত্তা সংক্রান্ত যে কারণ দেখিয়েছেন বাংলাদেশ বোর্ড কর্তারা, তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আইসিসির দুই সদস্যের শনিবার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় শেষ পর্যন্ত একজন আসতে পারছেন না। ঢাকায় পা রেখে বিসিবির সভাপতি সহ পরিচালকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গেও বৈঠক করবেন আইসিসির প্রতিনিধি। তবে তাঁর আসা যে অর্থহীন তা বুঝিয়ে দিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার মিঠু।

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের অবস্থান জলের মতো পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার-সবাই মনে করি ভারতের মাটি বাংলাদেশিদের জন্য নিরাপদ নয়। শুধু যে দলের খেলোয়াড়-কোচিং ও সাপোর্ট স্টাফরা নিরাপদ নয়, তাই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও নিরাপদ নয়। একটি শত্রু দেশের মাটিতে জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেতে রাজি নন। কলম্বোর মাটিতে বাংলাদেশের খেলাগুলি করানোর জন্য অনুরোধ জানানো হবে। তাতে যদি আইসিসি রাজি না হয়, তাহলে এবারের বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ। আমাদের তাতে খুব একটা ক্ষতি হবে না।’

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…