শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে সৌগত রায়, কেমন আছেন তৃণমূল সাংসদ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শরীরে আচমকাই অস্বস্তি। রবিবার রাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রবীণ সাংসদ সৌগত রায়কে (MP Sougata Roy)। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

রবিবার রাতে আচমকাই অসুস্থবোধ করেন তৃণমূলের প্রবীণ সাংসদ। বাড়ির লোককে জানাতেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক দিকে বিশেষ নজর দিয়েছেন। এর আগেও অসুস্থ হয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছে দমদমের সাংসদ সৌগত রায়কে (MP Sougata Roy)। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাঁর বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। পেসমেকার ঠিকমতো কাজ করছে কিনা সেটাও দেখা হচ্ছে। 

প্রবীণ সংসদের টাইপ ২ ডায়াবেটিস (Type 2 Diabetes) আছে বলে জানা গিয়েছে। এর আগে জুন মাসে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এপ্রিল মাসেও একটি অনুষ্ঠানে দেওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন পেসমেকার বসাতে হয়েছিল বুকে। গত বছর মার্চ মাসে শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

সূত্রের খবর, ডিমেনশিয়া রয়েছে সাংসদের। বুকে পেসমেকার বসানো রয়েছে। সঙ্গে রয়েছে নার্ভের সমস্যা। বয়স হওয়ার পাশাপাশি একাধিক সমস্য়ার জন্য একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এবারও তেমন কিছু ঘটেথে কিনা সেটাই পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। 

 

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স