সুপ্রিমকোর্টে ধাক্কা! প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের নির্দেশ, মিলল না আগাম জামিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিমকোর্ট। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মণকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে হবে। আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে হেফাজতে নিতে পারবে। এরপরেই স্পষ্ট প্রশান্ত বর্মণকে গ্রেফতারে আর কোনও বাধা নেই। ইতিমধ্যে দিল্লিতে যাচ্ছে বিধাননগর পুলিশের টিম। 

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি বিজয় বিস্ময়ের বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। ২৩ জানুয়ারির মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। বারবার আগাম জামিনের আর্জি জানিয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। গত ২২ ডিসেম্বর কলকাতা হাইকোর্ট আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। আত্মসমর্পণের পরে তিনি জামিনের আবেদন করতে পারবেন।

সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও তিনি বার বার জানিয়েছেন, রাজবংশী হওয়ায় তাঁকে ফাঁসানো হচ্ছে। বার বার আগাম জামিনের আবেদন করছেন। কিন্তু তাঁকে আত্মসমর্পণ করতেই হবে বলে জানিয়েছে আদালত। সোনা ব্যবসায়ী খুনে বিডিওর প্রশান্ত বর্মনের আগাম জামিন কার্যকর করেছিল বিধান নগর আদালত। ২৫ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর করা হয়েছিল। প্রশান্ত বর্মনকে নির্দেশ দেওয়া হয়েছিল যেদিন যেদিন তাঁকে হাজিরার কথা বলা হবে, তাকে হাজিরা দিতে হবে। তাকে আগাম জামিন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। এবার শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করেন নাকি তাঁকে গ্রেফতার করা হয় সেটাই দেখার। 

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি