‘‌বালুচিস্তানে ৪০টি মসজিদ ধ্বংস করেছে পাক বাহিনী’‌, বিস্ফোরক অভিযোগ মীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বালুচিস্তানে অবাধে একের পর এক মসজিদ ধ্বংস করার অভিযোগ উঠেছে। এই নিয়ে এখন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিয়ে শীর্ষ বালুচ নেতা এবং মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ পাকিস্তানের উপর তীব্র আক্রমণ শাণিয়েছেন। ইসলামাবাদকে দেশের বালুচিস্তান প্রদেশে বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করার অভিযোগ তুলেছেন তিনি। মীর ইয়ার বালুচ উল্লেখ করেছেন যে, ইসলামাবাদ ভারতকে পাক–অধিকৃত জম্মু ও কাশ্মীরের মসজিদগুলির ক্ষতি করার জন্য অভিযুক্ত করে থাকে। অথচ পাকিস্তানি বাহিনী বালুচিস্তানে প্রায় ৪০টি মসজিদ ধ্বংস করেছে।

এদিকে এই খবর চাউর হতেই এখন আলোড়ন পড়ে গিয়েছে। কাশ্মীর জুড়ে মসজিদ, ইমাম এবং কমিটিগুলির প্রোফাইল তৈরি করার জন্য ভারত সরকারের সিদ্ধান্তের তুমুল সমালোচনা করে থাকে পাকিস্তান। তার জবাবে মীর বালুচের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এক বিবৃতিতে পাকিস্তানের বিদেশমন্ত্রক বলেছে, ধর্মীয় বিষয়ে অনুপ্রবেশ ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার মৌলিক অধিকারের এটা গুরুতর লঙ্ঘন। তবে মীর ইয়ার বালুচ বলেন, ‘‌পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং হিন্দু, শিখ, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের হয়রানিতে জড়িত।’‌ পাকিস্তান যে সন্ত্রাসবাদী সংগঠনকে মদত দেয় এবং হামলা চালায় সে কথা বারবার বলে এসেছে ভারত। এবার পাকিস্তানের মধ্যে থেকেই এই অভিযোগ উঠল।

অন্যদিকে এই গোটা ঘটনা নিয়ে মীর ইয়ার বালুচ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানেও চাঁচাছোলা ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেছেন মীর। এক্স হ্যান্ডেলে মীর বালুচ লিখেছেন, ‘‌বালুচিস্তান প্রজাতন্ত্র সম্পূর্ণরূপে পিওকেজেকে নিয়ে ভারতের নীতিগত অবস্থানের সঙ্গে সহমত। পাকিস্তান কখনও ভারত, বালুচিস্তান, আফগানিস্তান এবং অন্যান্যদের সংখ্যালঘু অধিকার নিয়ে জ্ঞান দিতে পারে না। যখন তার সেনাবাহিনী হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের দমন ও ভয় দেখানোর জন্য ধর্মীয় এবং জিহাদি চরমপন্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।’‌ মীর বালুচ আরও উল্লেখ করেছেন যে, পাকিস্তানের বহিরাগত বাহিনী বালুচিস্তান প্রজাতন্ত্রের প্রায় ৪০টি মসজিদ ধ্বংস করেছে। ওই মসজিদগুলিতে সরাসরি বোমা হামলা, কোরান পুড়িয়ে দেওয়া এবং মসজিদের প্রধানকে অপহরণ করা হয়েছে।

এছাড়া একের পর এক আক্রমণ শাণিয়েছেন মীর। ২০২৫ সালের মে মাসে বালুচ জাতীয়তাবাদী নেতারা পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন। তারপর থেকেই ঝামেলা লেগেই আছে। এই বিষয়ে মীর বালুচ বলেন, ‘‌আমাদের প্রতিবেশী পাকিস্তানের আক্রমণকারী সেনাবাহিনী যখন সাধারণ জনগোষ্ঠীর উপর ট্যাঙ্ক ছুঁড়ে এবং কামান ও গোলা নিক্ষেপ করে তখন প্রথম শিকার হয় বালুচিস্তান প্রজাতন্ত্রের শাসকের মসজিদ, কালাত খানের মসজিদ। কালাত খানের মসজিদে এখনও মর্টার শেলের চিহ্ন রয়েছে, যা পাকিস্তানের বর্বরতা, দখলদারি এবং অইসলামিক আচরণের প্রমাণ।’‌

HIV আক্রান্ত, স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮