রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে SIR শুনানির নোটিশ দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: এবার রাজ্যের মন্ত্রীকেই SIR শুনানির নোটিশ দিল নির্বাচন কমিশন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে(Minister Tajmul Hossian) SIR শুনানির নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী। সংবাদমাধ্যমের কাছে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, যে কারণে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে, সেই নাম ও তাঁর বাবার নাম ২০০২ সাল থেকেই একই রয়েছে এবং বর্তমানেও কোনও পরিবর্তন হয়নি। সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁকে হেয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই বিষয়টিকে অযৌক্তিক ও হয়রানিমূলক বলে দাবি করে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন মন্ত্রী।তবে ক্ষোভ প্রকাশ করলেও তিনি জানিয়েছেন, আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আগামী ২৯ তারিখ নির্ধারিত শুনানি কেন্দ্রে তিনি উপস্থিত থাকবেন। এই ঘটনাতে কেন্দ্র করে জেলায় ও রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। অপরদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কেউ এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। তবে নওশাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছেন, তিনি ওই নোটিশকে মান্যতা দিয়ে শুনানি কেন্দ্রে যাবেন।

তবে নওশাদ সিদ্দিকি তার দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়ে বলেছেন ২১ জানুয়ারি শহীদ মিনার ময়দানে তাদের যে সমাবেশ আছে সেদিন যাদের শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছে তাঁরা AERO’কে লিখিত আগাম আবেদন জমা দিন। ঐদিন আপনি যেতে পারবেন না বলে আগাম AERO’ র কাছে আরেকটি তারিখ দেওয়ার জন্য আবেদন জানান। কিভাবে সেই আবেদন জানাতে হবে তার লিখিত বয়ান ভিডিও বার্তায় তুলে ধরেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট