ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে লালবাগ মহকুমা অফিসে ব্যাপক গোলমাল, পুলিশের গাড়ি ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি,লালবাগ: বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার দুপুরে ব্যাপক গোলমাল বাঁধে লালবাগ মহকুমা অফিসে। ধুন্দুমার পরিস্থিতি লালবাগ মহকুমা অফিসে(Lalbag SDO Office)। পুলিশের গাড়ি ভাঙচুর। অভিযোগ বিজেপি কর্মীদের আনা ফর্ম ৭ ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই হামলা চালায় তৃণমূল। লালবাগ মহকুমা শাসকের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চরণে পৌঁছলে পুলিশ তা সামাল দিতে যায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

তৃণমূল নেত্রী,শাওনি সিংহ রায় অভিযোগ করেন বিজেপির পক্ষ থেকে স্থানীয় বিধায়ক প্রায় ২৭ হাজার ফর্ম ৭ নিয়ে এসডিও(SDO) অফিসে জমা দিতে এসেছিল। সাধারণ মানুষ তা জানতে পেরে জড়ো হয়ে সেই ফর্ম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। তৃণমূল কংগ্রেস তাঁদের সঙ্গে রয়েছে। অন্যদিকে,সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি, অভিযোগ করেন সোমবার সকাল ১০ টা থেকে বিজেপির কর্মী সমর্থকরা ফর্ম ৭ নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

দুপুর বারোটা থেকে সেই ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ স্থানীয় তৃণমূল নেত্রী প্রচুর মানুষ নিয়ে এসে এসডিও অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরার পরিধির মধ্যে ঢুকে নির্বাচন দফতর ভাঙচুর করে। সমস্ত ফর্ম ছিনিয়ে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। গোলমাল বাঁধলে এসডিও ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেয়। রিসিভ কপি পর্যন্ত দিতে পারেনি। পুলিশ অসহায় ভাবে দাঁড়িয়ে রয়েছে। সব ভাঙচুর হচ্ছে। বিজেপি কর্মী ও নেতাদের মারধর করা হচ্ছে।

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট