মাটিয়াতে যুবকের মৃত্যুর ঘটনায় উপপ্রধানের বাড়ি ভাঙচুর ,গাড়িতে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি,মাটিয়া: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মাটিয়াতে এক যুবকের মৃত্যুর ঘটনায় উপ প্রধানের বাড়ি ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়াল মাটিয়া থানায় এলাকায়।মাটিয়া থানা এলাকার শীতুলিয়ার রিয়াজ মোল্লা(Riyaz Molla) নামে এক যুবক গত পাঁচ দিন আগে পিকনিক করতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ‌ সেই ঘটনার পর মাটিয়া থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছিল। আটক করা ওই যুবকদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মণ্ডল(Pintu Mondal)।

তারপর সোমবার রিয়াজের মৃতদেহ উদ্ধার হওয়ার পর ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা উপপ্রধান পিন্টুর বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি তার একটি গাড়িতে আগুন লাগায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চলা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে মাটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

ওই যুবক যে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিল সেই বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উপপ্রধানের বাড়ির সামনে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন ধরে যতবার নিখোঁজ যুবকের ব্যাপারে সাহায্য চাইতে প্রশাসনের কাছে যাওয়া হয়েছে সেভাবে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এরপর সোমবার স্থানীয় পুকুরের জলে ওই যুবকের মৃতদেহ ভেসে ওঠার পর মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে এই ঘটনায় যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দাবী করেছে গ্রামবাসীরা।পুলিশ মৃত যুবকের মোবাইল ফোনের তথ্য যাচাই করছে।

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট