ইউনূস সরকারের ধাক্কা, হাসিনার বিরুদ্ধে মামলা থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিলম্বিত বোধোদয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ  হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় সরে দাঁড়ালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ উপদেষ্টা তথা প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ক্যাডম্যান।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ হারান শেখ হাসিনা। প্রাণ বাঁচাতে ঢাকা থেকে পালিয়ে দিল্লি আশ্রয় নেন তিনি। তিন দিন বাদে রাজাকার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। জুলাই-অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ এনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মুড়ি-মুড়কির মতো দায়ের হয় মামলা। শেখ হাসিনার বিচারের জন্য গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার দায়িত্ব পান রাজাকার পরিবারের সন্তান তথা জামায়াতে ইসলামী নেতা গোলাম মর্তুজা মজুমদার। প্রধান কৌঁসুলি হিসাবে নিয়োগ দেওয়া হয় আর এক রাজাকার পরিবারের সন্তান তাজুল ইসলামকে। তার বিশেষ উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয় আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞভ তথা ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমানকে। যিনি রাজাকার কাদের মোল্লা, মতিউর রহমান নিজামীদের হয়ে মামলা লড়েছিলেন।

গত বছরের ১৭ নভেম্বর জুলাইয়ে গণহত্যার এক মামলায় শেখ হাসিনা ও তাঁর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির সাজা শোনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য মামলায় দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইউনূস সরকার। আগামিকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ওই আপিল শুনানির কথা রয়েছে।  সূত্রের খবর, যেভাবে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার তড়িঘড়ি করা হয়েছে, তাতে খুশি নন ক্যাডম্যান। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, ‘বিচারের নামে প্রহসন ঘটেছে। সুষ্ঠ ও স্বচ্ছ বিচার হয়নি। এমন প্রহসনের বিচারের সঙ্গে যুক্ত হয়ে আর নিজের সুনাম নষ্ট করতে চাই না।’

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা