ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, অসংখ্য হতাহতের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের রাজধানী কাবুল। একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তালেবান নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার কাবুলের শাহর-ই-নও এলাকায় এই বিস্ফোরণ ঘটে। আর এই এলাকাতেই মূলত বিদেশি নাগরিকদের আবাসস্থল, আন্তর্জাতিক সংস্থার অফিস এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এক সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে জানান, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এই বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।’ তবে হতাহতের সঠিক সংখ্যা ও বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তিনি আরও জানান, তদন্ত চলছে, পরিস্থিতি খতিয়ে দেখার পর বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন: ইউনূস সরকারের ধাক্কা, হাসিনার বিরুদ্ধে মামলা থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ আইনজীবী

বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকারী দল পৌছয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর প্রত্যাহারের পর তালিবানেরা আফগানিস্তানের  ক্ষমতায় ফেরার পর থেকে কাবুল ও দেশের অন্যান্য জায়গায় বিস্ফোরণের হার কমেছে। তবে নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। ইসলামিক স্টেট এর সহযোগী জঙ্গি গোষ্ঠীগুলি এখনও আফগানিস্তানে সক্রিয় রয়েছে এবং মাঝে মাঝেই হামলার চেষ্টা চালানো হচ্ছে।   

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক