বেহালার ফ্ল্যাটে দূরদর্শনের সংগীত শিল্পীকে গলা কেটে খুনের ঘটনায় গ্রেফতার আয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে একটি ফ্ল্যাটে কুপিয়ে খুন করা হয় দূরদর্শন ও আকাশবাণীর সংগীত শিল্পীকে। মৃতের নাম অনিতা ঘোষ। মহিলাকে গলা কেটে খুন করা হয়েছে বলে অনুমান। দেহে মিলেছে একাধিক কোপের চিহ্ন। এই ঘটনায় আয়া সঞ্জু সরকার(৩৪) কে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে ওই আয়া(Aya) দু বছর আগে অনিতা দেবীর ফ্ল্যাটে কাজ করতেন। কয়েকদিন কাজ করে সে চলে গেছিলেন। সেই টাকা নিতে এসে সোমবার ওই বাড়িতে গিয়েছিলেন। টাকা দিতে অস্বীকার করেন অনিতা দেবী। ঝগড়া হয় দুজনের মধ্যে। এরপর ওই আয়া সঞ্জু সরকার সঙ্গে নিয়ে যাওয়া ছুরি দিয়ে ওই সংগীত শিল্পী কে আঘাত করে। তার গলার নলি কেটে দেয়। এরপর তার দেহে থাকা গয়নাগাটি ও বাড়িতে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

প্রতিবেশীরা হইচই হওয়ায় ছুটে এসে ওই আয়াতে ধরে ফেলে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। সোমবার সন্ধ্যায় সে খুনের কথা স্বীকার করেছে। পুলিশ ওই সঙ্গীত শিল্পীকে খুনের ঘটনায় আয়াকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। যে ছুরি দিয়ে সংগীত শিল্পী অনিতা ঘোষ কে খুন করা হয়েছে সেটি আটক করেছে পুলিশ।সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়।বেহালার ওই ফ্ল্যাটে একাই থাকতেন বৃদ্ধ দম্পতি। মৃত মহিলার স্বামী শয্যাশায়ী অবস্থা। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। বাড়ির রাঁধুনি মৃত অবস্থায় অনিতা ঘোষকে(Anita Ghosh) দেখতে পান।বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের বি ব্লকে রক্তাক্ত অবস্থায় অনিতা ঘোষের দেহ দেখা যায়। মৃতার স্বামী নড়াচড়া করতে পারেন না, কথাও বলতে পারেন না। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, বৃদ্ধ ওই দম্পতি ওই ফ্ল্যাটে থাকতেন। স্বামী দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী। তাঁদের রান্না করার লোক, আয়া রয়েছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, আয়া, রাঁধুনি-সহ তিনজনকে আটক করে পুলিশ। পরে পর্ণশ্রী থানার পুলিশ এই খুনের ঘটনায় আয়া সঞ্জু ঘোষকে গ্রেফতার করে।গোটা ঘটনার তদন্ত চলছে।

ওই দম্পতির পরিবার সূত্রে খবর, তাঁদের ছেলে কাছেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা থাকেন। পরিবারের এক সদস্য জানান, ‘ঠিক কী কারণে এরকম হয়েছে, সেটা জানি না। আমি যখন এসেছি তখন আমার ভাইয়ের স্ত্রীকে নারায়ণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি তারপরই আমার ভাইপোর (মৃতার ছেলে) সঙ্গে কথা বলি। আমাকে জানানো হয় যে, নির্মমভাবে ওকে হত্যা করা হয়েছে। নৃশংসভাবে বারবার কুপিয়ে খুন করা হয়েছে। একজন মহিলাকে এভাবে খুন করা হল।’পরিবার সূত্রে খবর, মৃতার স্বামী কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন। ডিমেনশিয়ায় আক্রান্ত। অবস্থা এতটাই গুরুতর যে, আট বছর ধরে শয্যাশায়ী। পরিবারের কাউকেই তিনি চিনতে পারেন না বলেও জানিয়েছেন ওই বৃদ্ধের দাদা। পরিবারের তরফে বলা হয়েছে, টাকা পয়সার কারণে খুন হয়ে থাকতে পারেন ওই মহিলা। বাড়িতে এক লক্ষ টাকা রাখা থাকত বলে অনুমান পরিবারের লোকেদের। ওই বৃদ্ধ ব্যাঙ্কে যেতে পারতেন না এবং টাকার প্রয়োজন হলে যাতে সামাল দেওয়া যায় তাই নগদ টাকা রাখা হতো বাড়িতে। সেই টাকা হাতানোর জন্য খুন করা হতে পারে বলে অনুমান মৃতার ভাসুরের।

মৃতা সঙ্গীতশিল্পী ছিলেন। গান শেখাতেন। আকাশবাণী ও দূরদর্শনেও অনুষ্ঠান করেছেন বলে পরিবার সূত্রে খবর। কী কারণে খুন তদন্ত করে পুলিশ জানতে পারে আইয়ার সঙ্গে সঙ্গীত শিল্পীর টাকা দেওয়া নেওয়া কে কেন্দ্র করে গোলমাল বাঁধে। পর্ণশ্রী থানায় এলাকায় বৃদ্ধ ও বৃদ্ধা দুজনেই এই প্রিয়দর্শিনী এপার্টমেন্টের দোতালায় থাকতেন ।কাজের লোক দুটো। দুজন আয়া থাকতো। রান্না করত যিনি তিনি মাঝেমধ্যে এসে রান্না করে দিয়ে যেতেন । সেই তিনজনকে বেহালা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়ে । অনিতা দেবীর স্বামীর নাম অরূপ ঘোষ ।উনি কলকাতা দূরদর্শনের গেজেটেড অফিসার ছিলেন।

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট