গুণমান পরীক্ষায় ব্যর্থ ৪৫টি ওষুধ, আমজনতাকে সতর্ক করল রাজ্যের স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : জাল ওষুধের রমরমা চারদিকে। গুণমান পরীক্ষায় ফের ব্যর্থ হয়েছে ৪৫টি ওষুধ। নির্দিষ্ট কিছু ব্যাচের ওষুধ খেলেই জীবনে ঘনিয়ে আসতে পারে বিপদ। সেই তালিকাতে রয়েছে তালিকায় রয়েছে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল্‌স’-এর তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনও। এই স্য়ালাইন ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়েছিল।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ৪৫টি ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। গত ডিসেম্বরে এই ওষুধগুলোর নমুনা নেওয়া হয়েছিল। বাংলা এবং ভিন রাজ্যে সেই ওযুধগুলোর  পরীক্ষা করা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ার সংস্থা ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল্‌স’-এর তৈরি ০৩বি৩৯১১ ব্যাচের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই ওষুধগুলো পাঠআনো হয়েছিল অসমের গুয়াহাটিতে।

পাশাপাশি গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে আরও ৪টি সংস্থার ওষুধ। উলুবেড়িয়ার লাইফ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড-র তৈরি ক্রোমোস্ট্যাট ইঞ্জেকশনের একটি ব্যাচ, জগাছার ‘ডায়মন্ড ড্রাগ্‌স’-এর তৈরি ড্রায়েড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেলের একটি ব্যাচ রয়েছে তালিকাতে। সানি ইন্ডাস্ট্রিজ নামে কলকাতার এক সংস্থার তৈরি পটাশিয়াম ক্লোরাইডের একটি ব্যাচও ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। ব্যর্থ হয়েছে কলকাতার ‘ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর তৈরি ওরাল রিহাইড্রেশন সল্ট্‌স (ওআরএস)-ও। এগুলো কলকাতার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে।

অ্যান্টিবায়োটিক থেকে কাশির সিরাপ সবকিছুি রয়েছে এই তালিকাতে। ব্যর্থ হওয়া ওষুধহুলো এখন থেকে বিক্রি না করার কথা বলা হয়েছে। বাজারে ওই ব্যাচের যেসকল ওষুধ রয়েছে, সেগুলো তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। গত বছরই স্যালাইন কান্ডে নাম জড়িয়েছিল রিঙ্গার্স ল্যাকটেটের। ওই স্যালাইন কোথাও মজুত থাকলে অবিলম্বে সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল।

 

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

লাভের টোপে লোপাট ১৪ লক্ষ, গয়না ব্যবসায়ীর সাথে যা হল…

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫