একাত্তরের কসাই-সহ সাত জামায়াত নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বদলের বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রমরমা। এবার একাত্তরের মুক্তিযুদ্ধের কসাই এটিএম আজহারুল ইসলাম-সহ সাত জামায়াতে ইসলামী নেতাকে বিশেষ নিরাপত্তা দিতে মোল্লা ইউনূস সরকারকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আর ওই নির্দেশের পরেই প্রশ্ন উঠেছে, তাহলে বাকিরা কী বাণের জলে ভেসে এসেছে?

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে রাজাকার ইউনূসের সরকার। ফলে সংসদ নির্বাচনে লড়তে পারছে না আওয়ামী লীগ। যে কারণে মূল লড়াই খালেদা জিয়ার বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের। ইতিমধ্যেই আওয়ামী লীগ বর্জিত ভোটে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছে দুই শিবির। বিএনপি যেমন ভারত বিদ্বেষী দলগুলির সঙ্গে জোট বেঁধেছে, তেমনই জামায়াতে ইসলামী হিন্দু বিরোধী ও পাকিস্তানপ্রেমী দলগুলির সঙ্গে জোটবদ্ধ হয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির ময়দান। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেই শুরু হয়েছে রক্তের হোলিখেলা। গত কয়েকদিনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের বলি হয়েছেন ২০ জন।
বাংলাদেশে যারা গুপ্ত হত্যা বা টার্গেট কিলিংয়ের মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত, সেই জামায়াতের তরফে নির্বাচন কমিশনের কাছে দলের সাত শীর্ষ নেতার নিরাপত্তা চেয়ে বিশেষ আবেদন জানানো হয়। ওই সাত শীর্ষ নেতা হলেন, দলের আমীর শফিকুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (নায়েবে আমীর), এ টি এম আজহারুল ইসলাম (নায়েবে আমীর) কসাই), মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল), মুজিবুর রহমান (নায়েবে আমীর), হামিদুর রহমান আযাদ (সহকারী সেক্রেটারি জেনারেল) ও মাওলানা রফিকুল ইসলাম খান(সহকারী সেক্রেটারি জেনারেল)। এর মধ্যে এটিএম আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধের সময়ে হিন্দুদের গণহত্যা ও গণধর্ষণে জড়িত ছিলেন। শেখ হাসিনার সময়ে তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছর সেই সাজা খারিজ করে একাত্তরের কসাইকে খালাস করে দেয় সুপ্রিম কোর্ট।

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে কর্মীর মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত