ওড়িশার ঢেঙ্কানলে খ্রিস্টান যাজককে জুতোর মালা পরিয়ে, গোবর জল খাওয়াল বজরং দলের কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ২৭ বছর আগের ভয়ঙ্কর স্মৃতি ফিরল বিজেপি শাসিত ওড়িশার ঢেঙ্কানলে। ২৭ বছর আগে ১৯৯৯ সালের ২২ জানুয়ারি কেওনঝড়ের মোহনপুরে অস্ট্রেলীয় খ্রিস্টান সন্ন্যাসী গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে মারার মতো ন্যক্কারজনক ঘটনায় নাম জড়িয়েছিল বজরং দলের। এবার ঢেঙ্কানলে  ধর্মান্তকরণে জড়িত থাকার অভিযোগে এক খ্রিস্টান সন্ন্যাসীকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর পাশাপাশি ব্যাপক মারধরের অভিযোগ উঠল বজরং দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রায়শ্চিত্ত করতে ওই খ্রিস্টান সন্ন্যাসীকে জোর করে গোবর জল পান করতেও বাধ্য করার মতো অভিযোগ উঠেছে। ধর্মান্তরে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নির্যাতিত খ্রিস্টান যাজক বিপিন বিহারী নায়েক।

ঘটনাটি ঘটেছে চলতি বছরের ৪ জানুয়ারি ঢেঙ্কানলের পারজং গ্রামে। খ্রিস্টান যাজক বিপিন বিহারী নায়েক তার স্ত্রী বন্দনা নায়েক এবং আরও কয়েকজনের সাথে পরিবারের সদস্য কৃষ্ণা নায়েকের বাড়িতে প্রার্থনা সভা পরিচালনা করছিলেন। অভিযোগ সেই সময়ে লাঠিসোঁটা হাতে বজরং দলের ১৫ থেকে ২০ জন কর্মী ওই বাড়িতে ঢুকে পড়ে এবং বিপিন বিহারী নায়েকের উপরে চড়াও হয়। ঘর থেকে তাঁকে টেনে বের করে বাইরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। তার মুখে লাল সিঁদুর মাখানো হয় এবং তার গলায় চপ্পলের মালা পরানো হয়।

নির্যাতিত খ্রিস্টান যাজক বিপিন বিহারী নায়েকের স্ত্রী বন্দনা নায়েক অভিযোগ করেছেন, ‘বজরং দলের সদস্য এবং স্থানীয় কিছু গ্রামবাসী প্রায় দু’ঘণ্টা ধরে জুতোর মালা পরিয়ে বিপিনকে গ্রামে ঘোরায়। তার পরে স্থানীয় একটি হনুমান মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে চুল কেটে ফেলে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। মন্দিরের সামনে প্রণাম করতে বাধ্য করা হয় এবং ড্রেনের জল এবং গোবর জল পান করতে বাধ্য করা হয়। মন্দিরে তার হাত একটি রডের পিছনে বেঁধে রাখা হয়। নির্যাতন চালানোর সময়ে আক্রমণকারীরা “জয় শ্রী রাম” বলতে বাধ্য করে।’ পারজং থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন বন্দনা নায়েক। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে বজরং দলের চার সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢেঙ্কানলের পুলিশ সুপার অভিনব সোনকার।

 

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?