নিখোঁজের ১০ বছরের বেশি সময় পর বাড়ি ফিরল পোষা কুকুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দশক পেরিয়ে বাড়িতে ফিরল বাড়ির পোষ্য সারমেয়। দুই বছর বয়সে আচমকা এই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। হাজার খোঁজাখুঁজি করেও কোন হদিশ মেলেনি। অবশেষে দশ বছরের বেশি সময় কাটিয়ে বাড়িতে ফিরেছে বাটারকাপ।

মার্কিন যুক্তরাষ্ট্রে এক পরিবারে দুটি পোষা কুকুর ছিল। তার মধ্যে একটি ছিল বাটার কাপ। আচমকাই একদিন নিখোঁজ হয়ে গিয়েছিল আদরের পোষ্যটি। অনেক খোঁজাখুঁজি করেও কোন হদিস না পেয়ে পরিবারের লোক ধরেই নিয়েছিল মৃত্যু হয়েছে বাটার কাপের। দীর্ঘদিনের সেই ভাবনাকে মিথ্যে করে বাড়িতে ফিরে এসেছে সে। গত সপ্তাহে মায়ামি ডেড কাউন্টির মায়ামি ডেড অ্যনিমেল সার্ভিস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেয়। সেখানে তারা লেখে, শুরুতে তাদের কেন্দ্রে একটি কুকুর এসেছে। স্ক্যান করার পর তার শরীর থেকে একটি মাইক্রোচিপ পাওয়া গিয়েছে। তারা জানতে পেরেছে কুকুরটির নাম বাটার কাপ। বয়স ১৫। ১০ বছরের বেশি সময় আগে সেই হারিয়ে গিয়েছে।

মাইক্রোচিপটি থেকে তথ্য পেয়ে বাটারকাপের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপরেই কুকুরের মালিকের পরিবারকে দেখা করতে বলা হয়। দর্শক পেরিয়ে প্রিয় কুকুরের খোঁজ পেয়ে আর দেরি করেননি কেউই। সঙ্গে সঙ্গে ছুটে যান ওই কেন্দ্রে। ভালোবাসার স্পর্শকে কাছে পেয়ে এক আবেক্ষন পরিস্থিতির সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, মাইক্রোচিপ কি কারনে এত বেশি গুরুত্বপূর্ণ তা এই ঘটনাতেই স্পষ্ট। বহু মানুষ এই পোস্ট দেখেছেন। অনেকেই মন্তব্য করেছেন। তার সম্পর্কে জানতে পেরেছেন। অবলা জীব হওয়ায় মুখ ফুটেছে কিছু বলতে পারবে না। না হলে এত বছর সে কোন অ্যাডভেঞ্চারের মধ্যে দিন কাটিয়েছে, সে জানাতে পারত।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ