রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসাচ্ছে লালবাজার, বেপরোয়াভাব ঠেকাতে অভিনব পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের বুকে প্রতিনিয়ত বেড়েছে পথ দুর্ঘটনা। বিশেষ করে রাতের মহানগরীতে বেপরোয়া গতিতে মোটরবাইক থেকে শুরু করে চারচাকার গাড়ি ছুটে চলেয তার জেরেই একের পর এক পথ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ কলকাতার ট্রাফিক পুলিশ বিভাগের। সেখানে স্পিড ব্রেকার লাগিয়ে কিছুটা পরিস্থিতি ঠেকানো গেলেও একেবারে নির্মূল করা যায়নি। তার উপর ইএম বাইপাসের উপর একের পর এক পথ দুর্ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরই এবার অভিনব পদক্ষেপ করল লালবাজার। মাথায় হেলমেট না থাকা এবং সিগন্যাল ‘লাল’ থাকলেও তাতে পাত্তা না দিয়ে গাড়ি ছোটানোর ক্ষেত্রে এবার চড়া মাশুল গুণতে হবে।

এদিকে অনেক সময়ই দেখা যায় সিগন্যাল ‘লাল’ থাকলেও তাকে মান্যতা না দিয়েই গাড়ি ছুটিয়ে নিয়ে যাওয়া হল। অর্থাৎ সিগন্যাল ব্রেক করা হয়। এবার সেইসব চালকদের চাপে পড়তে হবে। কারণ লালবাজার সূত্রে খবর, শহরের ২০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে সিগন্যাল ভাঙা হচ্ছে। গত ২০২৫ সালে তিনটি ক্রসিংয়ে প্রাণঘাতী পথ দুর্ঘটনাও ঘটেছে সিগনাল অমান্যের জেরে। তাই শহরের গুরুত্বপূর্ণ ২০টি মোড়কে ‘সিগন্যাল ভায়োলেটেড ক্রসিং’ বলে চিহ্নিত করেছে লালবাজার। তাই এবার বড় অঙ্কের জরিমানার পথে হাঁটছে লালবাজার। আর চিহ্নিত ২০টি ক্রসিংয়ে বসছে রেড লাইট ভায়োলেশন ক্যামেরা।

অন্যদিকে এই ক্যামেরায় সিগন্যাল ব্রেক ধরা পড়লেই সংশ্লিষ্ট গাড়ি এবং চালককে চাপের মুখে পড়তে হবে। আর তা থেকে কেউ বাঁচাতে পারবে না। রেড লাইট সিগন্যাল ব্রেক করলেই সংশ্লিষ্ট যানের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে দায়ের হবে ট্রাফিক মামলা। গুণতে হবে ন্যূনতম ১০০০ টাকা। এখানেই শেষ নয়, বিস্তর হ্যাঁপা সামলাতে হবে অভিযুক্ত চালককে। ট্রাফিক বিভাগ সূত্রের খবর, প্রায় আড়াই কোটি টাকা খরচ করে এই রেড লাইট ভায়োলেশন ক্যামেরাগুলি ইনস্টল করা হবে। তবে কোন কোন ক্রসিংয়ে এই ক্যামেরা লাগানো হবে সেটা জানায়নি পুলিশ। সূত্রের খবর, খিদিরপুর মোড় থেকে শুরু করে কোয়েস্ট মলের সামনের ক্রসিং, যাদবপুরের সুলেখা মোড়, বাঘাযতীন মোড় এবং ইএম বাইপাসের ক্রসিংয়েও এই অত্যাধুনিক ক্যামেরা বসতে পারে।

এছাড়া লালবাজার সূত্রে খবর, প্রত্যেক ক্রসিংয়ে দু’টি সিগন্যাল পোস্ট থাকে। আর এই দু’টি পোস্টের মধ্যে সবচেয়ে বেশি ৩০ মিটারের ব্যবধান থাকে। আর কোনও গাড়ি লাল সিগন্যাল পোস্ট না মেনে এগোলেই রেড লাইট ভায়োলেশন ক্যামেরায় বন্দি হবে। এই অত্যাধুনিক রেড লাইট ভায়োলেশন ক্যামেরাগুলিতে অটোমেটিক নম্বরপ্লেট রেকগনিশন প্রযুক্তি রয়েছে। তাতে বিধিভঙ্গকারী গাড়ির ছবি, নম্বরপ্লেট, লোকেশন ধরা পড়বে। এইসব তথ্য চলে যাবে লালবাজারের সার্ভারে। তারপরই রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে যাবে জরিমানার মেসেজ। আর ট্রাফিক বিধিভঙ্গের সময়ের ছবিটিও চলে আসবে গাড়ির মালিকের মোবাইলে। কলকাতা পুলিশের অ্যাপ বা পোর্টাল থেকেই জরিমানার টাকা জমা করতে পারবেন বেপরোয়া চালক অথবা গাড়ির মালিক।

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের