১৯৮৪ সালের শিখ–বিরোধী দাঙ্গা মামলা: সজ্জন কুমারকে বেকসুর খালাস করল দিল্লি আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: শিখবিরোধী হিংসা সংক্রান্ত একটি মামলায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে বেকসুর খালাস করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আজ, বৃহপতিবার রায় দেওয়ার সময় বিচারক জানান, সজ্জনের বিরুদ্ধে কোনওরকম দোষপ্রমাণে ব্যর্থ প্রসিকিউশন। রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক দিগ বিনয় সিং বলেছেন যে, আদালত ক্ষতিগ্রস্ত এবং তাঁদের পরিবারের বেদনা পুরোপুরি বুঝতে পেরেছে। তবুও রায় আবেগ ছাড়াই এবং কঠোরভাবে প্রমাণের উপর ভিত্তি করে প্রদান করতে হবে।

এদিকে আজ রাউস অ্যাভিনিউ আদালত বিশেষ বিচারক বিনয় সিং দিল্লির প্রাক্তন সাংসদকে বেকসুর খালাসের রায় দেন। বিচারকের পর্যবেক্ষণ, ‘১৯৮৪ সালের ১ নভেম্বর সেই ঘটনাস্থলে সজ্জন উপস্থিত ছিলেন তার কোনও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। জনগণকে উস্কে দেওয়ারও কোনও প্রমাণ নেই সজ্জনের বিরুদ্ধে। প্রমাণ পাওয়া যায়নি ষড়যন্ত্রের। তাই আদালত মনে করে এই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া যায়। এই মামলায় অভিযুক্তের দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে শুধুমাত্র বর্তমান মামলায় প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে বিচার করা উচিত।’

অন্যদিকে রাউস অ্যাভিনিউ আদালত জানিয়েছে, অন্যান্য দাঙ্গা মামলায় সজ্জনের জড়িত থাকার সঙ্গে এই মামলায় প্রমাণের প্রয়োজনীয়তাকে বদল করতে পারে না। বিচারকের পর্যবেক্ষণ, ‘অভিযুক্ত ব্যক্তি প্রাক্তন সাংসদ এবং অন্যান্য জায়গায় একই ধরনের ঘটনায় তাঁর যুক্ত থাকার কারণ দেখিয়ে এই মামলায় প্রয়োজনীয় প্রমাণের অভাবেও তাঁকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। আইন সব মানুষের জন্য সমান।’ বিচারক উল্লেখ করেন, এই ধরনের বিলম্বিত শনাক্তকরণের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হবে। এটি একটি প্রহসনের দিকে নিয়ে যেতে পারে।

এছাড়া প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১ নভেম্বর দক্ষিণ দিল্লিতে এক শিখ পরিবারের পাঁচজন সদস্যকে খুন এবং ওই এলাকার একটি গুরুদ্বার জ্বালিয়ে দেওয়ায় নেতৃত্ব দেওয়া। ওই এলাকায় শিখবিরোধী দাঙ্গায় উস্কানি দেওয়ার নেপথ্যেও ছিলেন রাজনগর কেন্দ্রের কংগ্রেস সাংসদ। দিল্লির সুলতানপুরীতেও এক ব্যক্তিকে খুনের ঘটনায় জড়িত ছিলেন। আদালত তার ৬০ পৃষ্ঠার আদেশে বলেছে, রাষ্ট্রপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে প্রমাণের দায়িত্ব পালন করতে পারেনি। যা একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জন্য অপরিহার্য। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় সরস্বতী বিহারে শিখ ধর্মের পিতা–পুত্রকে খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় সজ্জনকে মৃত্যুদণ্ড শোনানো হয়েছিল। যদিও ২০২৪ সালে সেই মৃত্যুদণ্ড খারিজ করে দেয় দিল্লির বিশেষ আদালত। তার পরিবর্তে যাবজ্জীবন সাজা শোনানো হয়। এখন সজ্জন তিহাড় জেলে বন্দি। বয়স প্রায় ৮০। এই মামলায় বেকসুর খালাস পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক