রাতারাতি চুরি আস্ত সেতু, হাড় হিম কাণ্ড ঘটল কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পেরোতেই উধাও পুরো সেতু! ছত্রিশগড়ের কোরবায় এমনই এক অবিশ্বাস্য ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন ও পুলিশের অন্দরমহলে। গভীর রাত পর্যন্ত অক্ষত থাকা প্রায় ৬০ ফুট লম্বা একটি লোহার সেতু সকাল হতে না হতেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কোরবা শহরে সিভিল লাইন থানার অধীন সিএসইবি পুলিশ পোস্টে এই অদ্ভুত চুরির অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি প্রথমে কোরবা জেলার কালেক্টর কুনাল দুদাওয়াত ও পুলিশ সুপার সিদ্ধার্থ তিওয়ারির কাছে। বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে প্রশাসন। সেতুটি উদ্ধারে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং জোর কদমে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, সেতুটি হাসদেও বাম তীর খালের উপর নির্মিত ছিল। প্রায় চার দশক আগে পৌর কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য এটি তৈরি করা হয়। স্থানীয়দের দাবি, রাত ১১ টা পর্যন্ত সেতুটি একদম অক্ষত অবস্থায় ছিল। সেই সময় ওয়ার্ডের বাসিন্দারা স্বাভাবিকভাবেই যাতায়াত করছিলেন ওই সেতু দিয়ে। কিন্তু সকালে উঠে দেখেন সেতুটি আর নেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওয়ার্ড কাউন্সিলর লক্ষণ শ্রীবাস। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি অবিলম্বে পুলিশ সুপার ও জেলা কালেক্টর-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।

আরও পড়ুন: ওড়িশার ঢেঙ্কানলে খ্রিস্টান যাজককে জুতোর মালা পরিয়ে, গোবর জল খাওয়াল বজরং দলের কর্মীরা

পুলিশ সূত্রে জানা গেছে, সেতুটি ছিল অত্যন্ত মজবুত লোহার তৈরি। পুরু লোহার গার্ডার ও প্লেট দিয়ে নির্মিত এই কাঠামো প্রায় ২৫ থেকে ৩০ টন ওজনের ছিল। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। ঘটনাস্থলে গ্যাস কাটার এর স্পষ্ট দাগ পাওয়া গেছে যা থেকে অনুমান করা হচ্ছে পরিকল্পিতভাবেই সেতুটি কেটে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই কয়েকটি স্ক্র্যাপ ডিলার-এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত বড় কোন সাফল্য মেলেনি। রহস্যজনক এই সেতু চুরি কোরবা জেলায় সংগঠিত অপরাধচক্রের অস্তিত্ব আরো স্পষ্ট করে তুলেছে বলেই মনে করছেন অনেকেই।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল