দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শোয়েবকে জড়িয়ে ধরলেন ইরফান পাঠান, ভারত-পাক উত্তেজনার মধ্যে ধরা পড়ল অন্য ছবি

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক বরাবর আদায় কাঁচকলায়। ২০২৫ সালের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে সম্পর্ক আরও খারাও হয়ে। এমনকি সম্প্রতি  ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটের ময়াদানেও দেখা দিয়েছে জটিলতা।   সেই উত্তেজনার মধ্যে, সৌদি আরবে ২২ গজের ময়াদনে ধরা পড়ল অন্য ছবি।   বিশ্ব ক্রিকেট উৎসবে অনুষ্ঠিত F2 ডাবল-উইকেট ম্যাচের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক এবং প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠানকে একে অপরকে  জড়িয়ে ধরতে দেখা গেল  দেখা গেছে।  সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল  হয়েছে। 

বৃহস্পতিবার জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান ভারতকে পরাজিত করেছে। ম্যাচের পরে দেখানো  হাইলাইট ভিডিওতে, উভয় দলের খেলোয়াড়দের করমর্দন, হাই-ফাইভ এবং হাসিমুখে দেখা  গিয়েছে।  এই সময় শোয়েব মালিক এবং ইরফান পাঠানের মধ্যে সাক্ষাৎ এসেছে  আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ম্যাচে  প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান চার ওভারে ৫৬ রানে চার উইকেট হারিয়ে ফেলে। শোয়েব মালিক আক্রমণাত্মক ৩৪ রান করেন, আর ইমরান নাজির ১৬ রান করেন। জবাবে, ভারতীয় দল লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। চার উইকেটে মাত্র ৫১ রান করতে পারে। এটি ছিল টুর্নামেন্টে পাকিস্তানের টানা তৃতীয় জয়। এর আগে, পাকিস্তান উত্তর প্রদেশ এবং শ্রীলঙ্কার লোকাসকে পরাজিত করেছিল।

আরও পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেলেন কিউই পেসার

এই দৃশ্যটি সাম্প্রতিক ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ঘিরে বিতর্কের সম্পূর্ণ বিপরীত  ঘটনা ছিল। ২০২৫ সালে পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সময়, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আলী আঘার  সঙ্গে  করমর্দন এড়িয়ে চলেন। এই ঘটনা নিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে  টানাপোড়েন অব্যাহত ছিল। ফাইনালে ভারত পাকিস্তানকে পরাজিত করার পর পিসিবি চেয়ারম্যান এবং এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ব্যক্তিগতভাবে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের অধিনায়ক। তবে এই উত্তেজনা কেবল পুরুষদের ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল না। মহিলা বিশ্বকাপ এবং হংকং সুপার সিক্সেসের সময়ও একই রকম ঘটনা লক্ষ্য করা যায়। ছোটদের বিশ্বকাপে একই ঘটনা দেখা গিয়েছিল।   

Published by:

Share Link:

More Releted News:

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ