রিলসই বদলে দিল ভাগ্য, কমলালেবু বিক্রি করে রাতারাতি ভাইরাল কালিম্পং কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিম্পংয়ের পাহাড়ঘেরা পথে এক তরুণীর সাধারণ উপস্থিতিই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। জিন্স ও সোয়েটার পরা কলেজপড়ুয়া তৃপ্তি রাই রাস্তার ধারে দাঁড়িয়ে কমলালেবু বিক্রি করছেন। এমনই এক দৃশ্য রিলস হয়ে ভাইরাল হতেই বদলে গেছে তাঁর জীবনের দৈনন্দিন হিসাব। তিস্তা ভ্যালির বাসিন্দা তৃপ্তি সপ্তাহখানেক আগেও দিনে বড়জোর ২০ ডজন কমলালেবু বিক্রি করতেন। এখন সেই সংখ্যাই বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন গড়ে ৫০-৬০ ডজনে। বিক্রির সঙ্গে দামও বেড়েছে, ক্রেতার অভাব নেই।

শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কের ধারে ২৭ মাইলে বহুদিন ধরেই কমলালেবু বিক্রি হয়। তবে তৃপ্তির উপস্থিতিতে জায়গাটির চেহারাই বদলে গেছে। সারাদিন গাড়ি থামছে, যাত্রীরা নেমে কমলালেবু কিনছেন, কেউ কেউ আবার শুধু তাঁর সঙ্গে ছবি তুললেই ভিড় করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকে বলছেন, “তৃপ্তির কাছ থেকেই কিনুন।” সমস্ত নিউজ চ্যানেলেও তাঁর সাক্ষাৎকার সম্প্রচারিত হচ্ছে।

আরও পড়ুন: বাগনানে হেয়ার স্টাইলের মধ্যে মা সরস্বতী, নজর কাড়ল সকলের

জানা গিয়েছে, ব্যবসায়ী পরিবারে জন্ম তৃপ্তির। কলেজের শীতকালীন ছুটিতে বাড়ি ফিরে সংসারের পাশে দাঁড়াতেই রাস্তায় নামা। চাহিদা সামাল দিতে এখন তাঁকে সিটিং ও পাশের এলাকা থেকেও কমলালেবু আনাতে হচ্ছে। অন্যরা যেখানে ১০০ টাকা ডজনে বিক্রি করছেন সেখানে তিনি অনায়াসেই ১২০-১৩০ টাকা দামে বিক্রি করতে পারছেন।

তবে জনপ্রিয়তার সঙ্গে উদ্বেগও এসেছে। জাতীয় সড়কের ধারে এভাবে ভিড় হওয়া নিয়ে স্থানীয়দের একাংশ নিরাপত্তা নিয়ে চিন্তিত। রাজনৈতিক নেতা কিশোর প্রধান বলেন, পাহাড়ের মেয়েরা সহজ সরল তাই তৃপ্তির আরও সতর্ক হওয়া প্রয়োজন। তৃপ্তি নিজেও বিষয়টি বুঝে চলছেন। তাঁর কথায়, ” ভাইরাল হওয়াই আমার লক্ষ্য নয়। সংসারের জন্য কাজ করছি। পরিবারের সম্মান বজায় রেখেই এই কাজ চালিয়ে যেতে চাই।”

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার