আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঞ্জালের স্তূপে সাতসকালে সদ্যোজাতর দেহ উদ্ধারে চাঞ্চল্য নিউটাউনে

নিজস্ব প্রতিনিধি : সরস্বতী পুজোর পরের দিনে সাতসকালে জঞ্জালের স্তূপে সদ্যোজাতর দেহ উদ্ধার। নবজাতকের (newborn) দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিউটাউনে (Newtown)। আবর্জনার স্তুপের মধ্যে কী করে দেহটি এল, কারা ফেলে গিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিউটাউনের চণ্ডীবেড়িয়ায় ঘটনাটি ঘটেছে। দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, শনিবার সকালে স্থানীয়রা চা খেতে গিয়েছিলেন। আবর্জনার স্তুপ দেখে পিক ফেলতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে গিয়েই কাপড়ে মোড়া অবস্থায় নবজাতককে দেখতে পায়। সঙ্গে সঙ্গে চিৎকার করলে লোক জোড়ো হয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউটাউন থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আধিকারিকরা। তাঁরাই দেহটি উদ্ধার করে। সদ্যোজাতটি একটি শিশুপুত্রের। দেহটি উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নিউটাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা। শিশুটির দেহ সেখানে কীভাবে এল জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ, আশেপাশে এলাকার ফুটেজের খোঁজ করা হচ্ছে। 

প্রশ্ন উঠছে, শিশুটিকে মৃত অবস্থায় কেউ ফেলে হিয়েছে, নাকি ওই স্তুপের মধ্যেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বিষয়টি। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে মৃতদেহ আবর্জনা স্তূপে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু কারা তাকে ফেলে গিয়েছে, সেই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। সাতসকালে এইভাবে নবজাতকের দেহ উদ্ধারের পর মানুষের মধ্য়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কীভাবে দেহটি এল, কারও নজরে কেন পড়ল না, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ